ডিজিটাল যুগে তারকারা শুধু টেলিভিশন,
সিনেমা বা নাটকে পারফর্ম করেই থেমে থাকছেন না। নিজেদের পরিচিতি ও জনপ্রিয়তা
বাড়াতে
ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভূমিকা রাখছেন। লিখেছেন পান্থ আফজাল
অভিনয়, গান কিংবা নাচের পাশাপাশি তারকারা তৈরি করছেন ভিডিও কনটেন্ট, যা সরাসরি দর্শক-ভক্তদের কাছে পৌঁছে দিচ্ছেন। নিজেরাই হয়ে উঠেছেন কনটেন্ট ক্রিয়েটর। নিজস্ব ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক অ্যাকাউন্ট চ্যানেল খুলে তুলে ধরছেন পছন্দ-অপছন্দ, কাজের গল্প, এমনকি ব্যক্তিজীবনের বিভিন্...