সাধারণ চিকিৎসার পাশাপাশি ভেষজ ও আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়া হয় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের দলিত হাসপাতালে। হাসপাতালটির প্রায় পাঁচ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে ১৪৬ প্রজাতির পাঁচ শতাধিক ঔষধি গাছের এক সমৃদ্ধ ভেষজ বাগান। সারি সারি গাছে ঝুলছে পরিচিতিমূলক ফলক; রয়েছে অর্জুন, নিম, আমলকী, অশ্বগন্ধা, বাসকসহ নানা প্রজাতির উদ্ভিদ। ভেষজ উদ্ভিদ সংরক্ষণ, এ সম্পর্কে মানুষের ধারণা বাড়ানো এবং ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতির সঙ্গে পরিচিত করার লক্ষ্য নিয়ে বেসরকারি সংস্থা দলিত গড়ে তুলেছে এই ব্যতিক্রমী বাগান।
২০০৪ সালে হাস...