Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সড়ক দুর্ঘটনা

রাতে দুই, একই স্থানে দিনে ঝরল আরও চার প্রাণ

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ২২:৪২
রাতে দুই, একই স্থানে দিনে ঝরল আরও চার প্রাণ

খুলনায় একই জায়গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। 

আজ বুধবার দুপুরে ও মঙ্গলবার দিবাগত রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আঠারমাইল নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাক ড্রাইভার ও মুন্সীগঞ্জ জেলার মোক্তারপুর গ্রামের জিন্নাত মিয়া (৩৫), দুই মোটরসাইকেল আরোহী খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আব্দুর রউফ গাজী (৪৩) ও ইউনুস সরদার (২৫) এবং অজ্ঞাত দুই বাস যাত্রী যুবক।

পাঁচজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মুন্সি পারভেজ আহমেদ।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বুধবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরায় সিমেন্ট নামিয়ে খুলনায় ফিরছিল ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি ট্রাক। অপরদিকে খুলনা থেকে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল।

পথে আঠারোমাইল নামক স্থানে ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি রাস্তার পাশে ও বাসটি খাদে পড়ে যায়।

সংঘর্ষে ট্রাক ড্রাইভার জিন্নাত মিয়া এবং বাসের যাত্রীরা আহত হন। তাদের মধ্যে জিন্নাত মিয়াকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটির নিচ থেকে অজ্ঞাত আরো দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, বাসটি যাত্রীতে পূর্ণ ছিল। দুর্ঘটনার বাসের ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের নিকটস্থ সাতক্ষীরার তালা ও সাতক্ষীরার হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মুন্সি পারভেজ জানালেন, বুধবার রাতে উদ্ধার হওয়া দুটি মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে কাজ করছে পুলিশ।  

অপরদিকে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে প্রায় একই স্থানে ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর রউফ গাজী (৪৩) ও ইউনুস সরদার (২৫) ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানায়, রউফ গাজী ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের একজন মাছের আড়তদার। মঙ্গলবার তার আড়তে মাছ বিক্রি করতে আসা পাশ্ববর্তী তালা উপজেলার কয়েকজন মাছচাষীর বকেয়া টাকা পৌঁছে দিতে রাত ৮টার দিকে আড়তের কর্মচারী ইউনুসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চুকনগর বাজারে যান। টাকা পরিশোধ করে রাত দেড়টার দিকে বাড়ি ফেরার সময় আঠারমাইল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে প্রায় ১৫ ফুট দূরে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মুন্সি পারভেজ আহমেদ বলেছেন, এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সড়ক দুর্ঘটনামৃত্যুখুলনাডুমুরিয়াপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’

    ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক