Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে বিএনপি সভাপতির ছেলে খুন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৫:৫৮
শেয়ার করুন:
খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে বিএনপি সভাপতির ছেলে খুন

খুলনায় প্রধানমন্ত্রীর উপস্থিতির দিনেই ডুমুরিয়ায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় শেখ তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রংপুর ইউনিয়নের থুকড়া আমভিটা মধ্যপাড়া উঁচুমাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তরিকুল স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দৌলতপুরের দিক থেকে দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে। এতে তরিকুলের বুকে দুটি গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

আরও পড়ুন

সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

০৫ নভেম্বর ২০২৬

এর আগে ২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টা। খুলনা নগরীর জিন্নাহপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে লুটিয়ে পড়েন গৃহবধূ খুশি বেগম (২৫)।

তার আগে, একই দিন ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের আনসার উদ্দিন লেনে দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হন। গত ৫ অক্টোবর রাতে রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আক্তার ঢালী। এর প্রায় দেড় মাস আগে খুন হন তার ছেলে জয় ঢালী।

গত বছরের ৩০ নভেম্বর খুলনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে। একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তারা। হাজিরা শেষে বের হওয়ার সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই মারা যান হাসিব। গুরুতর আহত রাজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গত বছরের ১৬ নভেম্বর নগরীর লবণচরা এলাকায় একই পরিবারের দুই শিশু ও তাদের নানিকে হত্যা করা হয়। নিহত শিশু মুস্তাকিমের বয়স ছিল আট বছর, ফাতিহার সাত বছর। তাদের নানি মহিতুন্নেছার বয়স ছিল প্রায় ৫৫ বছর। এ ঘটনায় মামলা হওয়ার পর কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চলতি বছরের ৪ মার্চ নগরীর ব্যস্ত ডাকবাংলো মোড়ে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ও রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে।

গত ১৪ জুন দৌলতপুরের পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদের ভেতর গুলিবিদ্ধ হন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম। ফজরের নামাজ শেষে কোরআন তেলাওয়াতের সময় তার ওপর হামলা চালানো হয়।

গত ৯ অক্টোবর রাত আড়াইটার দিকে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম।

খুলনায় একের পর এক খুন, প্রকাশ্যে গুলি, মসজিদের ভেতরে গুলি, আদালতের সামনে জোড়া হত্যাকাণ্ড, হত্যা মামলার বাদীকে খুন এবং সশস্ত্র হামলা-ছিনতাইয়ের ঘটনায় ক্রমেই বাড়ছে নগরবাসীর উদ্বেগ-উৎকণ্ঠা।

ডুমুরিয়ায় হত্যাকাণ্ডের বিষয়ে খুলনা জেলা পুলিশের এএসপি (বি-সার্কেল) খায়রুল আনাম বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তরিকুল ইসলামের বুকে দুটি গুলি লেগেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

খুলনাডুমুরিয়াগুলি করে হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই