৯ মাসের বিরতি শেষে পর্যটকদের জন্য খুলেছে সেন্টমার্টিন। দ্বীপের প্রবেশপথ জুড়ে সাগরলতা, বালিয়াড়িতে ফুটেছে ফুল, সবুজ কেয়াবনে ফিরেছে প্রাণ। স্বচ্ছ নীল পানির নিচে দৃশ্যমান প্রবালও বাড়াচ্ছে দ্বীপের সৌন্দর্য। কিন্তু প্রকৃতির এমন আয়োজনও পর্যটক টানতে পারছে না সেখানে। বাড়তি জাহাজ ভাড়া, দীর্ঘ সমুদ্রযাত্রা ও টিকিটের মূল্য নিয়ে প্রতারণা— এসব কারণে আগ্রহ হারাচ্ছেন অনেক ভ্রমণপিপাসু। আর পর্যটক কম থাকায় ফাঁকা পড়ে আছে দ্বীপের অধিকাংশ হোটেল-রিসোর্ট।
গত ৫ নভেম্বর থেকে প্রথম সাত দিনে দ্বীপটি ভ্রমণ করেছেন ৬ হাজার ১৮...