Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

টিকিট পাচ্ছেন না ইরানি সমর্থকরা

সামীউর রহমান
সামীউর রহমান
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:২০
টিকিট পাচ্ছেন না ইরানি সমর্থকরা

ইরানের ফুটবলারদের বিশ্বকাপে প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের ভিসা দিয়েছে দেশটির সরকার। এবার ইরানের সমর্থকদের টিকিট না দেওয়ার অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে। ইরানের ফুটবল ফেডারেশন একটি বিবৃতিতে জানিয়েছে, তাদের মাধ্যমে একটি টিকিটও পাচ্ছেন না ইরানের সমর্থকরা। ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি অংশগ্রহণকারী দল তাদের সমর্থকদের জন্য ম্যাচের মোট বরাদ্দকৃত টিকিটের ৮ শতাংশ পেয়ে থাকে।

লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে ইরান। প্রথম দুই ম্যাচ লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে, যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে। এরপর সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে ইরান। এই ম্যাচগুলোর টিকিট কিনতে পারছেন না ইরানের সমর্থকরা। ফেডারেশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রক্রিয়ার ওপর ভরসা করে অনেক ইরানি ফুটবলভক্ত এরই মধ্যে ম্যাচগুলোয় উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করে ফেলা সত্ত্বেও এটি ঘটেছে। ইরানি দর্শকদের তাদের বৈধ টিকিট বরাদ্দ থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার মূল চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে যে সমতার নীতি রয়েছে, তার সম্পূর্ণ পরিপন্থী।’ ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে থাকা যুক্তরাষ্ট্র দেশটির ফুটবলারদের ভিসা দিতেও অনেক কঠোরতা অবলম্বন করেছে। প্রদেয় ভিসায় ইরানের ফুটবলারদের যুক্তরাষ্ট্রে রাত্রিযাপনের অনুমতি নেই। ম্যাচের দিন মেক্সিকো থেকে বিমানে এসে খেলা শেষে আবার তাদের মেক্সিকোয় ফিরে যেতে হবে। শুধু তাই নয়, ইরান ফুটবল দলসংশ্লিষ্ট ১০ জন সাপোর্ট স্টাফকেও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। তবে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানিয়ান রিপাবলিকান গার্ডের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত কাউকেই যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না। লস অ্যাঞ্জেলেসে ইরান থেকে রাজনৈতিক আশ্রয় চেয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ইরানিদের একটি বড় কমিউনিটি রয়েছে। শহরের ওয়েস্টউড অংশটিকে অনেকেই বলেন ‘তেহরাঞ্জেলস’। আশ্রয় নেওয়া ইরানিদের বেশিরভাগই জরথুস্ত্র ধর্ম অনুসারী, যে ধর্মের উৎপত্তি ইরানে। বাড়ির খুব কাছে ইরানের জাতীয় ফুটবল দল খেললেও ইরানি কমিউনিটিতে তাদের খেলা দেখা নিয়ে আগ্রহ কম। ইরানি-আমেরিকান রুজবেহ ফারহানিপুরের কাছে ইরানের এই জাতীয় দল ইরানের অত্যাচারী সরকারের প্রতীক, ‘এরা আমার মাকে মেরেছে, বন্ধুকে মেরেছে, কাছের আত্মীয়কে মেরেছে। এই অত্যাচারী শাসক গোষ্ঠী আর আমার মধ্যে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না।’ বরং লস অ্যাঞ্জেলেসের ইরানি বংশোদ্ভূত জনগোষ্ঠী পরিকল্পনা করছে সোফি স্টেডিয়ামের সামনে প্রতিবাদ সমাবেশ করার। এই সমাবেশের আয়োজকদের একজন আরিজো রাশিদিয়ান বলেছেন, ‘এখন ইরান যে পতাকা ব্যবহার করছে, সেটি অত্যাচারী সরকারের পতাকা, ইরানের প্রকৃত পতাকা নয়। আমরা ইরানের সত্যিকারের পতাকা নিয়ে দাঁড়াব।’

টিকিটযুক্তরাষ্ট্রইরানফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে