ভূমিদস্যু-সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অস্থায়ী ক্যাম্পের তিন সদস্য ট্যাংকের পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশের অভিযোগ, তাদের জন্য সংরক্ষিত পানির ট্যাংকে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে।এ ঘটনায় আজ সোমবার সকালে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রক ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই এলাকার এক বাসিন্দাকে।সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানালেন, পানির ট্যাংকে বিষ প্রয়োগের অভিযোগে আলীনগর অস্থায়ী পুলিশ ক...