নারায়ণগঞ্জ বন্দরের একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকায় এ ঘটনা ঘটেছে।দগ্ধরা হলেন, রাজমিস্ত্রি মো. মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮)। তারা ওই এলাকার সেলিম মিয়ার বাসায় ভাড়া থাকতেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এসব নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, ‘প...