প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে কমিউনিটি ক্লিনিক গড়ে তুলেছে সরকার। কিন্তু চাঁদপুরের বিভিন্ন উপজেলায় এ উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন অনেক মানুষ। নির্ধারিত সময়ে ক্লিনিক বন্ধ থাকা, স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি, ওষুধ সংকট এবং সেবা দিতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে সরকারি এই সেবাকেন্দ্রগুলোর ওপর নির্ভরশীল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন ভোগান্তিতে।চাঁদপুরের কচুয়া, মতলব উত্তর ও দক্ষিণ, হাজীগঞ্জ, শাহরাস্তি, হাইমচরসহ বিভিন্ন উপজেলার কমিউনিটি ক্লিনিক...