দেশে কার্ডের বিস্তারের সঙ্গে নগদবিহীন লেনদেনও দ্রুত বাড়ছে। গত পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা ৯৭ শতাংশ বেড়ে ৫ কোটি ২৪ লাখ ছাড়িয়েছে। একই সময়ে এসব কার্ডে লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ২৪ হাজার কোটি টাকার বেশি বা ১০৮ শতাংশ। তবে ডিজিটাল লেনদেনের এই সম্প্রসারণের পাশাপাশি সাইবার নিরাপত্তা, প্রতারণা, আর্থিক জ্ঞানের ঘাটতি ও নগদনির্ভরতার মতো চ্যালেঞ্জও রয়ে গেছে।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে গত পাঁচ বছরে কার্ডের ব্যবহার, দেশীয় লেনদেন, বিদ...