Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বিআইবিএমের সেমিনার

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকে ঝুঁকি কাটাতে সংস্কার জরুরি

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩
কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকে ঝুঁকি কাটাতে সংস্কার জরুরি

সংগৃহীত ছবি

দেশের বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক— উভয় পর্যায়েই ঝুঁকি ব্যবস্থাপনার বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যক্রম গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম। তিনি বলেছেন, যেহেতু সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনায় সুশাসন শুধু বিধিবিধান পরিপালনের বিষয় নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা অপরিহার্য অংশ। ব্যবসায়িক ইউনিটগুলোকে ঝুঁকির দায়-দায়িত্ব গ্রহণ করতে হবে, কর্মকর্তাদের স্বাধীনভাবে ঝুঁকি মূল্যায়ন ও চ্যালেঞ্জ করার সুযোগ দিতে হবে। নির্ভরযোগ্য অভ্যন্তরীণ নিরীক্ষা ও তদারকির মাধ্যমে তা যাচাই করতে হবে। বিশেষ করে ব্যাংক পরিচালনা পর্ষদকে ঝুঁকি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। সবমিলে ঝুঁকি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটরিয়ামে আয়োজিত ‘রিস্ক গভর্ন্যান্স ইন ব্যাংকস: অ্যাসেসিং ইটস ইম্প্যাক্ট অন ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো ও কার্যকর সুশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ) ড. মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, ঋণশৃঙ্খলা ও জবাবদিহিকে দুর্বল করে— এমন মৌলিক প্রাতিষ্ঠানিক সমস্যাগুলোর সমাধান ছাড়া ব্যাংক খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে ঝুঁকি মোকাবিলায় প্রাথমিক পর্যায়েই সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঋণ লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রক তদারকি জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সেখানে দেশের ব্যাংক খাতকে আরও শক্তিশালী ও ঝুঁকি মোকাবিলায় সক্ষম করে তুলতে প্রতিষ্ঠানটি তথ্য-প্রমাণভিত্তিক গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গঠনমূলক মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকাররা। বাংলাদেশের ব্যাংক খাতে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ঝুঁকি ব্যবস্থাপনায় সুশাসন জোরদার, পরিচালনা পর্ষদের কার্যকর তদারকি, স্বাধীন প্রধান ঝুঁকি কর্মকর্তা নিয়োগ এবং সম্পদের গুণগত মান ব্যবস্থাপনায় জোর দেন বক্তারা।

সেমিনারে অংশগ্রহণ করেন বিআইবিএমের অধ্যাপক ও পরিচালক (গবেষণা, উন্নয়ন ও পরামর্শ) মো. শিহাব উদ্দিন খান, বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক মো. আলী হোসেন প্রধানিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মইন উদ্দিন প্রমুখ।

ঝুঁকিবাণিজ্যিক ব্যাংকসংস্কারকেন্দ্রীয় ব্যাংকবিআইবিএম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে