বাংলা সাহিত্যের আকাশে এমন কিছু নাম থাকে, যাদের সৃষ্টি সময়ের সীমানা পেরিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে। হিমু, মিসির আলী কিংবা শুভ্র— কাগজের পাতায় জন্ম নেওয়া এসব চরিত্র যেন বাস্তবেরই মানুষ। পাঠকের কল্পনা, আবেগ আর ভালোবাসায় আজও যাদের বসবাস। সেই জাদুকরী জগতের স্রষ্টা কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ।তার জন্মবার্ষিকী পালন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নে কুতুবপুর গ্রামে হুমা...