কেন্দুয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া থানা
নেত্রকোনার কেন্দুয়ায় এক বাক প্রতিবন্ধী (৩০) নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকালে এ ঘটনায় মামলা করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী জানান, গত বৃহস্পতিবার দুপুরের দিকে ওই প্রতিবন্ধী নারী তার চাচার বাড়ির পেছনে টিন দিয়ে ঘেরা বাথরুমে গোসল করছিলেন। এ সময় প্রতিবেশী যুবক তোফাজ্জল হোসেন (২০) কৌশলে বাথরুমে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ওই নারীর ভাইয়ের স্ত্রী তফাজ্জলকে আসামি করে মামলা করেছেন।
ওসি তরিকুল ইসলাম জানান, অভিযুক্ত তোফাজ্জল হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।







