যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউজে শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুরক্ষায় স্বেচ্ছাসেবী মানদণ্ড প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। ওপেনএআই, অ্যানথ্রোপিক, মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা স্বাধীন নিরীক্ষকদের সঙ্গে কাজ করতে এবং এআই সিস্টেমের অপব্যবহার রোধে সম্মত হয়েছেন। এর মাধ্যমে কার্যত এআই সুরক্ষার বিষয়টি ট্রাম্প প্রশাসন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরই ছেড়ে দিলেন।
সাম্প্রতিক কালে এআই এজেন্টদের অনিয়ন্ত্রিত আচরণ এবং অন্যান...