Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

গোপন রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ, ওপেনএআইয়ের সৌদি কর্মীকে গ্রেপ্তার এফবিআইয়ের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ২২:০৬
গোপন রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ, ওপেনএআইয়ের সৌদি কর্মীকে গ্রেপ্তার এফবিআইয়ের

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে নিজেদের কার্যালয়ের নির্বাহী সম্মেলনকক্ষে একটি গোপন রেকর্ডিং যন্ত্র পাওয়ার পর এফবিআইকে জানিয়েছে ওপেনএআই। এ ঘটনায় এক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম আবদুলরহমান আলফোজান। ৩৫ বছর বয়সী সৌদি নাগরিক এই কর্মীকে ৯ অক্টোবর গ্রেপ্তার করা হয়। ওপেনএআইয়ের পক্ষ থেকে নজরদারির যন্ত্রটি শনাক্ত করার প্রায় এক সপ্তাহ পর তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের আদালতে মঙ্গলবার প্রথমবারের মতো হাজির হন তিনি।

মৌখিক কথোপকথন আড়ি পেতে শোনার জন্য ইলেকট্রনিক, যান্ত্রিক বা অন্য কোনো যন্ত্র ব্যবহার কিংবা ব্যবহারের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ২০২৫ সালের জুলাইয়ে প্রকৌশলী হিসেবে ওপেনএআইয়ে যোগ দিয়েছিলেন আলফোজান।

প্রসিকিউটররা জানিয়েছেন, যন্ত্রটি টয়লেট পেপারে মুড়িয়ে নির্বাহী সম্মেলনকক্ষের একটি টেলিভিশনের পেছনে থাকা ইউএসবি পোর্টে ঢুকিয়ে রাখা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, যন্ত্রটি খুঁজে পাওয়ার আগে একাধিক তারিখে সিসিটিভি ফুটেজে ওই সম্মেলনকক্ষের কাছে আলফোজানকে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।

বিচার বিভাগ জানিয়েছে, ওই সম্মেলনকক্ষে প্রায়ই ‘অত্যন্ত গোপনীয় প্রযুক্তিগত, বাণিজ্যিক ও কৌশলগত তথ্য’ নিয়ে আলোচনা হতো।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিশ্বনেতৃত্ব অর্জনে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার মধ্যে এ অভিযোগ সামনে এল। ট্রাম্প প্রশাসন এআইকে ‘সুপারইন্টেলিজেন্স’ হিসেবে নতুনভাবে পরিচিত করার উদ্যোগ নিয়েছে।

এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, ‘আমাদের একটি কার্যালয়ের ভেতরে লুকানো অত্যাধুনিক রেকর্ডিং যন্ত্র শনাক্ত করেছি আমরা। যন্ত্রটি সম্পর্কে জানতে এবং সেটি কোথা থেকে এসেছে তা বুঝতে নিজেদের মডেল ব্যবহার করেছি। এতে শনাক্ত হয়, কয়েক দিন আগে নির্দিষ্ট একজন কর্মী যন্ত্রটি সেখানে বসিয়েছিলেন।’

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি আরও জানায়, ওই ব্যক্তি অনুপযুক্তভাবে মডেলের ওজনসংক্রান্ত তথ্য (মডেল ওয়েট), সোর্স কোড বা গ্রাহকদের তথ্য সংগ্রহ কিংবা বাইরে সরিয়ে নিয়েছেন—এমন কোনো ইঙ্গিত তারা পায়নি।

দোষী সাব্যস্ত হলে আলফোজানের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে। সাজা শেষে তাকে আরও তিন বছর বিচারিক তত্ত্বাবধানে থাকতে হতে পারে।

সূত্র: ইউরো নিউজ

ওপেনএআইসৌদি আরবএফবিআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক