দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা নতুন কাঠামোয় সাজাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে একটি নতুন বিশেষায়িত বাহিনী গঠনের প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার নাম হবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা সংক্ষেপে এসআরবি।এরই মধ্যে এসংক্রান্ত একটি খসড়া আইন (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬) বিল আকারে প্রণয়ন করা হয়েছে।সেই বিলে বলা হয়েছে, দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এর অধীনে গঠিত র্যাব বিলুপ্ত করে এর পরিবর্তে এই নতুন ইউনিট প্রতিষ্ঠা, নিয...