Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এসআরবি

কেরানীগঞ্জে ২১৬ সুইচ গিয়ার চাকু উদ্ধার, বিক্রি হতো অপরাধীদের কাছে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২১:৪৩
কেরানীগঞ্জে ২১৬ সুইচ গিয়ার চাকু উদ্ধার, বিক্রি হতো অপরাধীদের কাছে

রাজধানীর কেরানীগঞ্জে একটি বাসায় অভিযান চালিয়ে ঈগল, চিতা ও মাছরাঙ্গাসহ বিভিন্ন মডেলের ২১৬টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ ঘটনায় এসব চাকুর মজুদদার ও সরবরাহকারী এস এম রবীনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, বিক্রির উদ্দেশ্যে এসব অবৈধ চাকু বাসাটিতে মজুদ করা হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধীদের কাছে এসব চাকু সরবরাহ করা হতো। ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধে এসব অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

আজ রবিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

আরও পড়ুন

মবের পিটুনিতে থেমে গেল ফয়েজের রিকশার চাকা

০৪ অক্টোবর ২০২৬

ইন্তেখাব চৌধুরী জানান, গত ৩ অক্টোবর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার লাবনী পয়েন্টের একটি বাসায় বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ সুইচ গিয়ার চাকু মজুদ করা হয়েছে।

পরে এসআরবি-২-এর একটি আভিযানিক দল ওই বাসায় বিশেষ তল্লাশি অভিযান চালায়। এ সময় ঈগল মডেলের ১৮০টি, চিতা মডেলের ২০টি, মাছরাঙ্গা মডেলের ১২টি এবং কমবোর্ড মডেলের চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। একই অভিযানে এস এম রবীনকে গ্রেপ্তার করা হয়।

ইন্তেখাব চৌধুরী আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে এসব চাকু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধীদের কাছে সরবরাহের তথ্য পাওয়া গেছে। ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধে এসব অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।

তার ভাষ্য, বাংলাদেশে প্রচলিত আইনে এ ধরনের ধারালো অস্ত্রের ক্রয়-বিক্রয়, বহন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। উদ্ধার করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআরবিগিয়ার চাকুকেরানীগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’