ইয়েমেনে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। একদিকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অন্যদিকে সৌদি আরব বিমান হামলা চালাচ্ছে ইয়েমেনে হুতিদের অবস্থানে।হুতিরা মঙ্গলবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় ৭৩ জন আহত হয়েছেন। হামলা হয়েছে জিজান, আবহা, নাজরান ও খামিস মুশাইত এলাকায়। জিজানে সৌদি আরামকোর একটি তেল স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।এর জবাবে সৌদি আরব কঠোর প্র...