ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগের জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বরখাস্ত হলেন চাঁপাইনবাবগঞ্জের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তারা হলেন, নাচোল ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং কসবা ইউপির চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত ২৪ আগস্ট এই আদেশ জারি করা হয়েছে। আজ তা দুই ইউপি চেয়ারম্যানের কাছে পৌঁছানোয় জানাজানি হয়েছে ঘটনাটি।স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা আছে, ...