Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

স্কুলে অনুপস্থিত, বেতন নিয়মিত

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৫:০৭
স্কুলে অনুপস্থিত, বেতন নিয়মিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বাংলাগড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরৎচন্দ্র রায়। ছবি: আগামীর সময়

তিন মাস যাননি স্কুলে। ব্যস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালনে। তবে প্রতি মাসের বেতন তুলছেন ঠিকঠাক। এমন অভিযোগ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বাংলাগড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরৎচন্দ্র রায়ের বিরুদ্ধে। তিনি রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশ্চিত করেছেন স্কুলে শরৎচন্দ্রের অনুপস্থিতির বিষয়টি। তাকে কারণ দর্শানোর নোটিস দিতে বলেছেন শিক্ষা কর্মকর্তা।

শরৎচন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, চলতি বছরের ১ এপ্রিল থেকে ৫ জুলাই পর্যন্ত স্কুলে আসেননি তিনি। হাজিরা খাতাতেও এই তিন মাসে নেই তার সই। তাকে দীর্ঘদিন ক্লাসে না দেখার কথা বলেছেন শিক্ষার্থীরাও। 

বাংলাগড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায় বললেন, ‘শরৎচন্দ্র রায় বর্তমান ইউপি চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিয়মিত আসছেন না। বিষয়টি নিয়ে আমি অসহায় অবস্থায় আছি।’

এ নিয়ে শরৎচন্দ্রের ভাষ্য, ‘আমি তিন মাস ধরে স্কুলে যাইনি, এ কথা সত্য নয়। প্রায় ১২ দিন বিদ্যালয়ে যাইনি। জুন ক্লোজিংয়ের কারণে ব্যস্ত ছিলাম। তবে বিদ্যালয়ে গেলেও আমি ক্লাস নেই না। সরকারি নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। বেতন তুলতে হলে হাজিরা খাতায় সই থাকা উচিত। তাই আমি বিদ্যালয়ে গিয়ে সই করি।’

রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন বলেছেন, ‘বিদ্যালয়ে দায়িত্ব পালন না করে কোনো শিক্ষকের বেতন নেওয়ার সুযোগ নেই। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রথম জানতে পেরেছি। বর্তমানে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে বেতন হওয়ায় অনেক বিষয় তাৎক্ষণিকভাবে জানা যায় না। এ ঘটনায় তাকে শোকজ করতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।’

‘বিষয়টি জানা ছিল না’- দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের। অভিযোগটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার কথা জানালেন তিনি।

ঠাকুরগাঁওরাণীশংকৈলস্কুলবিদ্যালয়শিক্ষকঅনিয়মইউপি চেয়ারম্যান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    advertiseadvertise