Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ইউপি নির্বাচনে এইচএসসি-এসএসসি সনদ বাধ্যতামূলক দাবিটি সত্য নয়

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২০:৪৮
ইউপি নির্বাচনে এইচএসসি-এসএসসি সনদ বাধ্যতামূলক দাবিটি সত্য নয়

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে— ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এইচএসসি এবং মেম্বার পদে এসএসসি সনদের মূল কপি ছাড়া মনোনয়নপত্র বাতিল করা হবে।’ নির্বাচন কমিশন সচিবের বরাতে প্রচারিত এই দাবিটি প্রমাণের জন্য ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ’ শিরোনামে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’-এর একটি পেপার কাটিংও যুক্ত করা হয়েছে।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। নির্বাচন কমিশন ইউপি নির্বাচনে প্রার্থীর জন্য এমন কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেনি। এছাড়া ‘বাংলাদেশ প্রতিদিন’-এর নামে ছড়িয়ে পড়া পেপার কাটিংটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি করা একটি ভুয়া ছবি।

আইনের বিধান ও নির্বাচন কমিশনের বক্তব্য

প্রচারিত দাবির সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধানে মূলধারার কোনো গণমাধ্যম কিংবা বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে এমন কোনো সিদ্ধান্ত বা প্রজ্ঞাপনের অস্তিত্ব পাওয়া যায়নি।

২০০৯ সালের ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন’ পর্যালোচনা করে দেখা যায়, আইনের ২৬ ধারা অনুযায়ী ইউপি চেয়ারম্যান বা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। অর্থাৎ, শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আইনগতভাবে যেকোনো নাগরিক প্রার্থী হতে পারেন।

বিষয়টি নিয়ে সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম ‘বিডিনিউজ টোয়েন্টিফোর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার স্পষ্ট করেছেন যে—ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। হাইকোর্টের রুলটি পর্যালোচনা, বিদ্যমান আইন এবং আদালতের নির্দেশনা বিবেচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

‘বাংলাদেশ প্রতিদিন’-এর ভুয়া পেপার কাটিং ও এআই বিশ্লেষণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘বাংলাদেশ প্রতিদিন’-এর পেপার কাটিংটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে এতে নকশা (ডিজাইন), ফন্ট, শব্দের মধ্যকার দূরত্ব (স্পেস), বানানের ভুল এবং অপ্রাসঙ্গিক হিন্দি লেখার মতো একাধিক অসঙ্গতি ধরা পড়ে।

কাটিংটিতে প্রকাশের তারিখ উল্লেখ করা ছিল ১৯ মে, ২০২৬। তবে ওই তারিখে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর ভেরিফায়েড ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ছাপা সংস্করণে এমন কোনো খবরের দেখা মেলেনি। ডিজিটাল কারসাজি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী টুলস ‘Hive Detect’-এর সহায়তা নেওয়া হলে বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই (AI) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ।

গুজবের পটভূমি ও কারণ

হঠাৎ এই গুজব ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে গত ২২ জুলাই জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-তে প্রকাশিত একটি সংবাদ পাওয়া যায়, যার শিরোনাম ছিল— ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিশ্চিতে নির্দেশ কেন নয়’।

সংবাদটি থেকে জানা যায়, ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (অন্তত স্নাতক) নির্ধারণের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছেন। সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনাহির পর আদালত এই রুল দেন। রিটকারীদের যুক্তি ছিল—২০০৯ সালের আইনে যোগ্যতা না থাকলেও গ্রাম আদালত আইনের অধীনে একজন ইউপি চেয়ারম্যান বিচারিক ক্ষমতা ও জরিমানা আরোপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন।

উচ্চ আদালতের এই রুল জারির ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করে এবং গুজব বা ডার্ক প্যাটার্ন তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রাতিষ্ঠানিক প্রজ্ঞাপন ও ভুয়া পেপার কাটিং বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

সার্বিক তথ্য-প্রমাণ ও আইন বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এইচএসসি ও মেম্বার পদে এসএসসি সনদের মূল কপি ছাড়া মনোনয়ন বাতিল হওয়ার তথ্যটি সম্পূর্ণ গুজব। বর্তমানে বহাল থাকা আইনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। নির্বাচন কমিশন সচিবের বরাতে প্রচারিত বার্তা এবং 'বাংলাদেশ প্রতিদিন'-এর পেপার কাটিং দুটিই সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

ইউনিয়ন পরিষদনির্বাচনচেয়ারম্যান পদএইচএসসিএসএসসিনির্বাচন কমিশনইউপি চেয়ারম্যানমেম্বার পদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে