Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইউপি চত্বরে ভাড়ায় চলছে মাছের আড়ৎ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৯:৪৬
ইউপি চত্বরে ভাড়ায় চলছে মাছের আড়ৎ

আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরের এই জলাধারে রেখে বিক্রি হয় পাঙ্গাস মাছ। ছবি: আগামীর সময়

ছোট একটা জলাধার। পাশে রাখা নীল রঙের বেশ কিছু ড্রাম। চারদিকে মাছের গন্ধ। ভোরে এই ড্রামে আনা হয়েছিল জীবন্ত পাঙাশ। সেগুলো রাখা আছে ওই জলাধারে। দুই ফুট দূরেই ইউনিয়ন পরিষদ ভবন। এর বারান্দায় বসে চলছে মাছ বেচাকেনার হিসাব-নিকাশ।

ছোটখাটো এই মাছের আড়তের দেখা মিলল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে। জলাধারটি আড়তদারকে ভাড়া দিয়েছেন ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু। সরকারি জায়গা ব্যবহার করে মাছ মজুদ ও বিক্রি করা যায় কি না- এ নিয়ে উঠেছে প্রশ্ন।

আটুলিয়া ইউপি চত্বরে দ্বিতল ভবনের দুই ফুট দূরে প্রায় ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি এই জলাধার। এটি প্রায় ছয় ফুট গভীর এবং দুই অংশে বিভক্ত। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও ভ্যানে করে আনা হয় জীবিত পাঙাশ মাছ। সংরক্ষণ করা হয় জলাধারে। স্থানীয় ও আশপাশের এলাকার খুচরা ব্যবসায়ীরা এসে কিনে নেন মাছ।

পাঙাশ পরিবহন ও ওঠা-নামার সুবিধায় পরিষদ চত্বরের পেছন দিকে তৈরি করা হয়েছে একটি বড় গেটও। দিনের বিভিন্ন সময়ে মাছবোঝাই যানবাহনের আনাগোনা দেখা যায় ওই গেট দিয়ে।

আড়ৎটি পরিচালনা করছেন নওয়াবেঁকী মোড়লবাড়ি এলাকার আব্দুস সালাম। স্থানীয়রা বলছেন, তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী এবং ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ। সে সুযোগে সরকারি জায়গায় স্থায়ী অবকাঠামো নির্মাণ করে ২০২৩ সাল থেকে চালিয়ে আসছেন এই আড়ৎ।

আটুলিয়া ইউনিয়নের বাসিন্দা আসাদুল ইসলামের মতে, ‘একটি সরকারি অফিসের ভেতরে এভাবে মাছের ব্যবসা হচ্ছে, বিষয়টি বিস্ময়কর। পরিষদের বারান্দায় খাট বসিয়ে হিসাব-নিকাশ চলছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ মাছের দুর্গন্ধে ভোগান্তির শিকার হচ্ছেন।’

আরেক বাসিন্দা আব্দুর রহমানের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান আবু সালেহ বাবু দায়িত্ব নেওয়ার পর থেকে পরিষদের জায়গা বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে।

‘আমি তাদের (ইউনিয়ন পরিষদের) কাছ থেকে (ভাড়ায়) নিয়ে ব্যবসা করছি’- দাবি আড়ৎদার আব্দুস সালামের।

ভাড়া দেওয়ার কথা স্বীকারও করেছেন আটুলিয়ার ইউপি চেয়ারম্যান আবু সালেহ। ‘আমি ইউপি মেম্বারদের সঙ্গে বসেছিলাম। এ জায়গা ভাড়া দিয়ে যে আয় হবে, তা পরিষদের বিভিন্ন খরচে কাজে লাগবে। সবার সম্মতিতে সিদ্ধান্ত নিয়েই ভাড়া দেওয়া হয়েছে’- ব্যাখা তার।

ফোন করা হয় স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রবি ও তাহমিনা মিলনকে। তাদের কথা, ইউপি চত্বরে পাঙাশ মাছের আড়তের অনুমতি কীভাবে দেওয়া হয়েছে, তা তাদের জানা নেই। ভাড়ার অর্থ কোথায় খরচ হয়- তাও জানা নেই বলে দাবি তাদের। 

বাণিজ্যিক কার্যক্রমের জন্য সরকারি স্থাপনায় এভাবে ভাড়া দেওয়া যায় কি না- প্রশ্ন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনককে। তিনি বললেন, ‘ঘটনাটি আমার জানা নেই। চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলব। তাকে শোকজ করা হবে। স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা বলে দেখব। বিধি লঙ্ঘনের ঘটনা ঘটে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সাতক্ষীরাশ্যামনগরমাছের আড়ৎইউপি চেয়ারম্যানইউনিয়ন পরিষদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড