Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আর্লিং-হলান্ড

হলান্ড জাদুতে ওয়েলসের বিপক্ষে নরওয়ের প্রতিশোধ
হলান্ড জাদুতে ওয়েলসের বিপক্ষে নরওয়ের প্রতিশোধ
নিজের সেরা ছন্দে না থেকেও ঠিকই ব্যবধান গড়ে দিলেন আর্লিং হলান্ড। অসলোয় উয়েফা নেশনস লিগের ম্যাচে হলান্ডের এক গোল ও এক অ্যাসিস্টে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে নরওয়ে। এই জয়ে গত মাসে কার্ডিফে হারের মধুর প্রতিশোধ নেওয়ার পাশাপাশি টানা তিন ম্যাচ হারের বৃত্তও ভাঙল স্বাগতিকেরা। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে মাত্র ৬০ ম্যাচে ৬৬ গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করলেন ম্যানচেস্টার সিটি তারকা। ম্যাচের প্রথমার্ধে ওয়েলসের গোছানো রক্ষণের সামনে অনেকটাই নিষ্প্রভ ছিলেন হলান্ড। বিরতির পর অবশ্য খোলস ছেড়ে বেরিয়ে আস...
ক্রিকেট•২ দিন আগে
চ্যাম্পিয়নস লিগে হলান্ডের অনন্য রেকর্ড
৬১ ম্যাচে ৬২ গোল ● চ্যাম্পিয়নস লিগে হলান্ডের অনন্য রেকর্ড
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে গোল করার ক্ষেত্রে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। টুর্নামেন্টের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় আর কোনো খেলোয়াড়ের এমন কীর্তি নেই। ৬১ ম্যাচে অবিশ্বাস্য ৬২ গোল করার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতাদের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ম্যাচের সংখ্যার চেয়ে বেশি গোল করার অসামান্য রেকর্ড গড়েছেন তিনি। গতকাল বুধবার আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর ম্যাচে এই মাইলফলক স্পর্শ ক...
ফুটবল•১২ দিন আগে
হলান্ডকে নিয়ে দলকে সতর্ক করলেন মারেসকা
হলান্ডকে নিয়ে দলকে সতর্ক করলেন মারেসকা
চলতি মৌসুমে গোলের জন্য শুধু আর্লিং হলান্ডের ওপর নির্ভর থাকতে চান না ম্যানচেস্টার সিটির কোচ এনসো মারেসকা। দলের অন্য খেলোয়াড়দেরও গোল করার দায়িত্ব নিতে বলেছেন তিনি। গত সপ্তাহে ব্রাইটনের কাছে হারের পর প্রিমিয়ার লিগের শীর্ষস্থান হারিয়েছে সিটি। এরপরই দলের আক্রমণভাগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মারেস্কা।চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩ গোল করেছেন হলান্ড। তবে শনিবার ব্রাইটনের বিপক্ষে গোলের দেখা পাননি নরওয়েজীয় এই স্ট্রাইকার। ম্যাচটিতে ১-০ গোলে হেরে বসে সিটি।এই হারে প্রিমিয়ার লিগের শীর...
ফুটবল•১৩ দিন আগে
সিটির জয়রথ থামাল অ্যাস্টন ভিলা
ইংলিশ প্রিমিয়ার লিগ ● সিটির জয়রথ থামাল অ্যাস্টন ভিলা
এবারের মৌসুমে প্রথম সাত ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে ছিল ম্যানচেস্টার সিটি। অবশেষে তাদেরকে থামিয়ে দিল অ্যাস্টন ভিলা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিজেদের মাঠে সিটিকে ২-১ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। ভিলার জয়ে জোড়া গোল করেছেন নিকোলাস জ্যাকসন। সিটির হয়ে একমাত্র গোল আর্লিং হলান্ডের।ভিলা পার্কে ম্যাচের শুরু থেকেই সিটিকে চাপে রাখার চেষ্টা করে স্বাগতিকেরা। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ভিলাকে এগিয়ে দেন জ্যাকসন। রক্ষণে ভুলের সুযোগ কাজে লাগিয়ে সিটির জালে বল পাঠান এই সেনেগালিজ...
ফুটবল•২৩ দিন আগে
হলান্ডের জোড়া গোলে সিটির সাতে সাত
হলান্ডের জোড়া গোলে সিটির সাতে সাত
এনজো মারেস্কা দায়িত্ব নেওয়ার পর থেকে অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে তার হাত ধরে টানা সপ্তম জয় পেলে তারা। এই লিগে নিজের প্রথম সাত ম্যাচ জেতা প্রথম কোচ হয়ে হয়ে ইতিহাস গড়লেন তিনি।আজ সিটি ৩-২ গোলে হারিয়েছে ইপসুইচ টাউনকে। ৩৪ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। ১৯ মিনিটে অপর গোলটি ফিল ফোডেনের। নিষেধাজ্ঞার খড়গের মধ্যে এমন সাফল্য বিশেষ কিছু সিটির জন্য। ২১ পয়েন্ট নিয়ে তারা আছে লিগের শীর্ষে।সিটি ভক্তদের জন্য অবশ্য উদ্বেগের হয়ে এসেছে হলান্ডের চোট। শেষ বাঁশি বাজার পর তিনি সোজা টানেলের...
ফুটবল•প্রায় ১ মাস আগে
বান্ধবীর চেয়েও আপনাকে বেশি দেখি
মজা করে ফটোগ্রাফারকে হলান্ড ● বান্ধবীর চেয়েও আপনাকে বেশি দেখি
লিভারপুলের বিপক্ষে জয়ের পর মজার এক মন্তব্য করে আলোচনায় এসেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড। এক ফটোগ্রাফারকে উদ্দেশ করে তিনি বলেছেন, নিজের বান্ধবীর চেয়েও ওই ফটোগ্রাফারকে বেশি দেখেন তিনি।রোববার রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করেন হালান্ড। জেরেমি ডোকুর শট থেকে বল পেয়ে নিচের কোণে জড়ান নরওয়ের এই স্ট্রাইকার।ম্যাচ শেষে মাঠে হলান্ডের কাছ থেকে ক্লোজআপ শট নিচ্ছিলেন এক টেলিভিশন ফটোগ্রাফার। এ সময় হলান্ডকে উদ্দেশ...
ফুটবল•প্রায় ১ মাস আগে
বায়ার্ন মিউনিখে কেইনের বিকল্প হতে পারেন হলান্ড
বায়ার্ন মিউনিখে কেইনের বিকল্প হতে পারেন হলান্ড
ভবিষ্যতে ম্যানচেস্টার সিটি থেকে আর্লিং হলান্ডকে দলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি বায়ার্ন মিউনিখ সভাপতি হারবার্ট হাইনার। আপাতত দলের আক্রমণভাগ নিয়ে সন্তুষ্ট থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলে জানিয়েছেন তিনি। বায়ার্নের বর্তমান স্ট্রাইকার হ্যারি কেইনের বিকল্প খোঁজার পরিকল্পনার মধ্যেই সামনে এসেছে হলান্ডের নাম।ভবিষ্যতে আক্রমণভাগের শক্তি বাড়ানোর প্রয়োজন হলে হলান্ডকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে বায়ার্ন। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে নতুন করে আলোচন...
ফুটবল•প্রায় ১ মাস আগে
নতুন চুলে রাস্তায় আর চেনা যায় না আমাকে
আর্লিং হলান্ড ● নতুন চুলে রাস্তায় আর চেনা যায় না আমাকে
চুলের স্টাইল বদলে কোনো আফসোস নেই আর্লিং হলান্ডের। বরং নতুন চুলে রাস্তায় মানুষের চোখ এড়িয়ে চলতে পারছেন ম্যানচেস্টার সিটি ও নরওয়ের এই স্ট্রাইকার। আগে লম্বা সোনালি চুল আর খোঁপা দিয়ে সহজেই আলাদা করা যেত তাকে। এখন ছোট চুলে বদলে গেছে তার পরিচিত চেহারা।গত আগস্টের শেষ দিকে মৌসুম শুরুর আগে লম্বা চুল কেটে ছোট করে সবাইকে চমকে দেন হলান্ড। তার নতুন চেহারা নিয়ে ফুটবল দুনিয়ায় শুরু হয় আলোচনা। বন্ধুদের প্রতিক্রিয়া দেখেও মজা পেয়েছিলেন এই ফরোয়ার্ড। ভিডিও কলে বন্ধুদের নিজের নতুন চেহারা দেখিয়ে তাদের চমকে দেন তিনি। স...
ফুটবল•প্রায় ১ মাস আগে
হলান্ডদের হারিয়ে শেষ আটে পর্তুগাল
নেশনস লিগ ● হলান্ডদের হারিয়ে শেষ আটে পর্তুগাল
উয়েফা নেশনস লিগে নিজেদের জয়রথ অব্যাহত রেখেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই নরওয়ের বিপক্ষে ২-১ গোলের দারুণ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান শিরোপাধারীরা। এই ম্যাচে  ইনজুরিতে আক্রান্ত হয়েছেন আর্লিং হলান্ড। এতেই লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। পোর্তোয় ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৩৬ মিনিটে মার্টিন ওডেগারের ক্রস থেকে বুক দিয়ে বল নামিয়ে চমৎকার এক হাফ-ভলিতে গোল করে নরওয়েকে...
ফুটবল•প্রায় ১ মাস আগে
সিটি ছাড়লে হলান্ডের ঠিকানা রিয়াল নাকি বার্সা?
সিটি ছাড়লে হলান্ডের ঠিকানা রিয়াল নাকি বার্সা?
ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। তাই দলটির তারকা খেলোয়াড়দের নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। আর সেই তালিকায় সবচেয়ে বড় নাম আর্লিং হলান্ড। সিটির বিরুদ্ধে চলমান আর্থিক অনিয়মের মামলায় বড় কোনো শাস্তি এলে নরওয়ের এই স্ট্রাইকারকে ছাড়তে হতে পারে ইংলিশ ক্লাবটি। সিটির বিরুদ্ধে আলোচিত ১১৫টি অভিযোগের মামলাটি এখনো আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। রায় ক্লাবটির বিপক্ষে গেলে সেটি চ্যালেঞ্জ করার প্রস্তুতিও রয়েছে তাদের। তবে শাস্তির ধরন নিয়ে আলোচনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। পয়েন্ট কেটে নেওয়ার মতো কঠোর কোনো...
ফুটবল•প্রায় ২ মাস আগে
প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন হলান্ড
প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন হলান্ড
গোলের পর গোল করে রেকর্ডের পাতায় নাম লেখাচ্ছেন আর্লিং হলান্ড। এবার সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করে প্রিমিয়ার লিগে অনন্য এক কীর্তি গড়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা।রোববার ৫-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে এনসো ফের্নান্দেস, রায়ান শেরকি ও আন্তোয়ান সেমেনিওর জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে সিটি। ম্যাচের ৮১তম মিনিটে গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হলান্ড।প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও পরে ভিএআরের পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়। ফ...
ফুটবল•প্রায় ২ মাস আগে
সান্ডারল্যান্ডকে হারিয়ে সিটির পাঁচে পাঁচ
সান্ডারল্যান্ডকে হারিয়ে সিটির পাঁচে পাঁচ
গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আজ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। সিটির হয়ে গোল করেছেন এনসো ফের্নান্দেস, রায়ান শেরকি, আন্তোনিও সেমেনিও ও আর্লিং হলান্ড। সেমেনিও জোড়া গোল করেছেন।অন্যদিকে সান্ডারল্যান্ডের হয়ে দুর্দান্ত ছিলেন ব্রায়ান ব্রোবি। একাই তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ডাচ ফরোয়ার্ড। তার গোলেই দুই দফায় ম্যাচে সমতা ফেরায় সান্ডারল্যান্ড। পরে সেমেনিওর গোলে ৪-৩ ব্যবধানে এগি...
ফুটবল•প্রায় ২ মাস আগে
হলান্ডের বিতর্কিত গোলের সিদ্ধান্তে শাস্তি পেলেন রেফারি
হলান্ডের বিতর্কিত গোলের সিদ্ধান্তে শাস্তি পেলেন রেফারি
ম্যানচেস্টার ডার্বিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করা ম্যাট ডনোহু এবং তার সহকারী ভিএআর ব্লেক অ্যান্ট্রোবাসকে চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে দায়িত্ব দেওয়া হয়নি। প্রো রেফের প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও ব্যবস্থাপনা দলের সিদ্ধান্তে তাদের সরিয়ে রাখা হয়েছে।রোববার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোলটি নিয়ে বিতর্কের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। গোলটি দেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে বলে স্বীকার করেছে প্রো রেফ।ম্যাচের ৬০ মি...
ফুটবল•২ মাস আগে
হলান্ডের গোল নিয়ে তীব্র ক্ষোভ, ভুল স্বীকার রেফারির
হলান্ডের গোল নিয়ে তীব্র ক্ষোভ, ভুল স্বীকার রেফারির
ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার সিটির কাছে নাটকীয়ভাবে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে আর্লিং হলান্ডের করা জয়সূচক গোলটি নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। অবশেষে সমালোচনার মুখে নিজেদের ভুল স্বীকার করেছে প্রিমিয়ার লিগের রেফারিং বডি ‘প্রো রেফ’। ম্যাচ চলাকালীন এনজো ফার্নান্দেজের অফসাইড পজিশন ও প্রভাব সঠিকভাবে মূল্যায়ন না করাকে বড় ধরনের ‘বিচারিক ভুল’ হিসেবে অভিহিত করেছে তারা।ম্যাচের ৬০ মিনিটে জোসকো গভার্দিওলের ক্রস থেকে বল জালে জড়িয়ে সিটিকে উল্লাসে মাতান হলান্ড। প্রথমে সহকারী র...
ফুটবল•২ মাস আগে
নতুন হেয়ারকাটে ইন্টারনেটে ঝড় তুলেছেন হলান্ড
নতুন হেয়ারকাটে ইন্টারনেটে ঝড় তুলেছেন হলান্ড
ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ড মানেই দীর্ঘ সোনালী চুলে প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টিকারী এক ফুটবলার। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর ঠিক আগে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে রীতিমতো ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ২০২১ সালের পর এই প্রথম ভাইকিং সদৃশ দীর্ঘ চুল ছাঁটাই করে একেবারে নতুন লুকে হাজির হয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা, যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। গত পাঁচ বছর ধরে বরুসিয়া ডর্টমুন্ড থেকে শুরু করে ম্যানচেস্টার সিটিতে নিজের মেটরিক রাই...
ফুটবল•২ মাস আগে
হলান্ড ঝড়ে পোর্তোকে উড়িয়ে দিল সিটি
হলান্ড ঝড়ে পোর্তোকে উড়িয়ে দিল সিটি
পর্তুগিজ ক্লাব পোর্তোকে উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ডের জোড়া গোলে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে এনজো মারেস্কার দল। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৫৯ ম্যাচে ঠিক ৫৯টি গোল হয়ে গেল এই নরওয়েজিয়ান গোলমেশিনের। প্রতিপক্ষের মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়ে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে পোর্তো গোলরক্ষক দিওগো কস্তার দৃঢ়তায় গোলবঞ্চিত থাকে সিটি। তবে দ্বিতীয়ার্ধে তারা খোলস ছেড়ে বের হয়। ৪৭ মিনিটে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের নিখুঁত ক্রস থেকে...
ফুটবল•২ মাস আগে
সিটির তিনে তিন, হেরেছে হামজার শেফিল্ড
সিটির তিনে তিন, হেরেছে হামজার শেফিল্ড
টানা দুই ম্যাচ জিতে প্রিমিয়ার লিগ শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। এনজো মারেস্কার দল হারিয়েছিল বোর্নমাউথ ও ক্রিস্টাল প্যালেসকে। আজ নিজেদের তৃতীয় ম্যাচে কভেন্ট্রি সিটিকে হারাল ১-০ গোলে। ২৬ মিনিটে একমাত্র গোলটি করেন আর্লিং হলান্ড। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সিটি।এদিকে ইংলিশ চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরী যোগ দেওয়ার পর প্রথম ম্যাচেই জিতেছিল শেফিল্ড ইউনাইটেড। তবে আজ নরউইচের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে শেফিল্ড। নরউইচের হয়ে অষ্টম মিনিটে অ্যান্থনি মুসাবা, ৪৪ মিনিটে মোহাম্মদ তোরে ও ৬২ মিনিটে অপর গোলট...
ফুটবল•২ মাস আগে
নাটকীয় জয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার সিটির
নাটকীয় জয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার সিটির
নতুন মৌসুমে নতুন চুলের কাটিংয়ে মাঠে নেমেছেন আর্লিং হলান্ড। হয়তো বিশেষ কিছু করার বার্তা দিচ্ছিলেন তিনি। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন এই স্ট্রাইকার। হলান্ড হতাশ করলেও হতাশ করেনি ম্যানচেস্টার সিটি। শেষের ১০ মিনিটের জোড়া গোলে মৌসুমের প্রথম ম্যাচেই ২-১ গোলের জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি। ম্যাচের ২৬তম মিনিটে মার্কাস ট্যাভার্নিয়ার গোলে পিছিয়ে পড়ে ম্যান সিটি। এরপর আক্রমণের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল সিটি। কিন্তু শেষের ১০ মিনিটে খেলার মোড় ঘুরে যায়। ৮৪ মিনিটে কর্নার থেকে মার্ক গুয়েহির গোলে...
ফুটবল•৩ মাস আগে
ভাইরাসে আক্রান্ত হয়েই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন হলান্ড?
ভাইরাসে আক্রান্ত হয়েই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন হলান্ড?
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড অসুস্থ অবস্থায় খেলেছিলেন বলে দাবি করেছেন সাবেক আয়ারল্যান্ড ফরোয়ার্ড টনি ক্যাসকারিনো।অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জেতে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। তবে ম্যাচ চলাকালেই হলান্ড ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছিলেন বলে জানতে পারেন ক্যাসকারিনো, ‘বিরতির সময় আমি একটি বার্তা পাই, যেখানে জানানো হয় হলান্ড ভালো বোধ করছিল না। সে অসুস্থ ছিল। শারীরিকভাবে তাকে স্বাভাবিক মনে হচ্ছিল না। বলও খুব একটা স্পর্শ করছিল না। তার মধ্যে স্বাভ...
বিশ্বকাপ•৪ মাস আগে
মাঠের বিধ্বংসী স্ট্রাইকার থেকে ইন্টারনেটের ‘বেবিগার্ল’
হলান্ড উন্মাদনা ● মাঠের বিধ্বংসী স্ট্রাইকার থেকে ইন্টারনেটের ‘বেবিগার্ল’
আর্লিং হলান্ড এখন কেবল নরওয়ের নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রতিপক্ষের গোলপোস্টের সামনে তার অসাধারণ দক্ষতা নিয়ে আলোচনা তো সবসময়ই হয়; কিন্তু এবারের বিশ্বকাপে হলান্ডকে ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় তার অদ্ভুত সব কাণ্ডকারখানা আর হাসিখুশি ব্যক্তিত্ব ভক্তদের কাছে তাকে বানিয়ে ফেলেছে ইন্টারনেটের ‘বেবিগার্ল’। এবারের বিশ্বকাপে নরওয়ের জার্সি গায়ে হলান্ড যেন প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম। সেনেগালের বিপক্ষে গোল কিংবা আইভরি কোস্টের বিপক্ষে দুর্দান্ত প...
বিশ্বকাপ•৪ মাস আগে