বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে পুলিশ ও নিরাপত্তা সংস্থার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে দুই দেশ যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদ...