বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলার ঘটনায় হয়েছে মামলা। গ্রেপ্তার করা হয়েছে ১৮ জনকে। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ওই আসামি রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির ও বোন শারমিন আক্তার, গিয়াস ফকির, সবুজ ফকির, মান্নান ফকির, রিফাত ফকির, নাইম ফকির, হাবিবুর রহমান, রাজু হাওলাদার, তাহমিনা বেগম, মনোয়ারা বেগম, আসমা আক্তার, মমতাজ বেগম, ঝুমুর বেগম, নাজমা আক্তার, তানজিলা আক্তার।ওসি জানান, হামলার ঘটনার পর...