Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় খেলা

সবচেয়ে দামি গ্র্যান্ড স্লাম শুরু আজ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:২৮
সবচেয়ে দামি গ্র্যান্ড স্লাম শুরু আজ

বছরের শেষ গ্র্যান্ড স্লামের মঞ্চ প্রস্তুত। নাটকীয়তা, তারকাদের ঝলকানি আর ইতিহাস গড়ার সব রোমাঞ্চকর উপকরণ নিয়ে আজ কোর্টে গড়াচ্ছে ইউএস ওপেন। আর্থার অ্যাশ স্টেডিয়ামের উন্মাদনা, শ্বাসরুদ্ধ সব ম্যাচ, রেকর্ড ১০৮ মিলিয়ন ডলারের প্রাইজমানি, ঐতিহাসিক কীর্তি গড়ার সুযোগ— সব মিলিয়ে আগামী দুই সপ্তাহের এ আয়োজন টেনিসপ্রেমীদের চোখ ধাঁধিয়ে দিতে পুরোপুরি প্রস্তুত।

রেকর্ড প্রাইজমানি

ইউএস ওপেনে এবার দেওয়া হচ্ছে রেকর্ড ১০৮ মিলিয়ন ডলারের প্রাইজমানি, যা গ্র্যান্ড স্লামের ইতিহাসে সর্বোচ্চ। পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা পাবেন সমান ৫.৫ মিলিয়ন ডলার করে। এমনকি প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া খেলোয়াড়দেরও নিশ্চিত করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার, যা টেনিস ইতিহাসেই সর্বোচ্চ। বিশাল এ প্রাইজমানি প্রথম সার্ভ থেকেই জমজমাট ম্যাচের মঞ্চ তৈরি করবে।

ইউএস ওপেনের গত আসরের প্রাইজমানির অঙ্কটা এবার বেড়েছে ২০ শতাংশ। ২০২৪ সালের তুলনায় বেড়েছে ৪৪ শতাংশ। চার গ্র্যান্ড স্লামের মধ্যে এ বছর টেনিসের বিশ্বকাপখ্যাত উইম্বলডনের প্রাইজমানি ছিল ৮৫.৮ মিলিয়ন ডলার, ফ্রেঞ্চ ওপেনের ৭২.৬৯ মিলিয়ন ডলার আর অস্ট্রেলিয়ান ওপেনের ৭৫ মিলিয়ন ডলার।

২৫তম গ্র্যান্ড স্লামের হাতছানি জোকোভিচের

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে নিউ ইয়র্কে হাজির হয়েছেন নোভাক জোকোভিচ। তার লক্ষ্য রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা। সফল হলে মার্গারেট কোর্টের ২৪টি মেজরের রেকর্ড ছাড়িয়ে যাবেন এই সার্বিয়ান কিংবদন্তি। ২০২৩ সালের ইউএস ওপেনের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জেতেনি জোকোভিচ। সর্বশেষ ১১টি মেজরের ১০টিই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। তবে এবার চোটের জন্য নেই সিনার। আর আলকারাজ ফিরেছেন চোটের ধকল কাটিয়ে চার মাস পর।

কোনো অঘটন না ঘটলে আলকারাজের সঙ্গে জোকোভিচের দেখা হতে পারে সেমিফাইনালে। ইউএস ওপেন শুরুর আগে নিজের নতুন প্রামাণ্যচিত্রে জোকোভিচ বলেছেন, ‘সার্বিয়ান ভাষায় একটি শব্দ আছে— ইনাত। যখন মানুষ আপনাকে নিয়ে সংশয় প্রকাশ করে, সবাই আপনার বিপক্ষে চলে যায়, তখন সবাইকে ভুল প্রমাণ করতে জেদের যে শক্তিটি আপনি ব্যবহার করেন, সেটিই হলো ইনাত। সার্বিয়ানদের মানসিকতায় এই ইনাত বেশ গভীরভাবেই মিশে আছে।’

উইলিয়ামস বোনদের ফেরা

অবসর ভেঙে ফিরেছেন মেয়েদের টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। ডাবলসে সেরেনা ও ভেনাসের ফেরা ইউএস ওপেনে যোগ করেছে বাড়তি মাত্রা। ওয়াইল্ড কার্ড নিয়ে মেয়েদের দ্বৈত টুর্নামেন্টে জুটি হিসেবে খেলবেন তারা। ২০২২ সালের পর ইউএস ওপেনে এবারই প্রথম একসঙ্গে ডাবলস খেলবেন দুই বোন।

সাবালেঙ্কার চোখ হ্যাটট্রিকে

গত দুই বছর ইউএস ওপেনের নারী এককে শিরোপা জিতেছেন আরিনা সাবালেঙ্কা। এবার নিউ ইয়র্কে ঐতিহাসিক হ্যাটট্রিক শিরোপার দারুণ সুযোগ তার সামনে। ২০১২-১৪-তে সেরেনার পর আর কোনো নারী তারকা টানা তিন শিরোপা জেতেননি ইউএস ওপেনে। টানা তৃতীয় এই ট্রফি সাবালেঙ্কাকে সেরেনা উইলিয়ামস, ক্রিস এভার্ট, রজার ফেদেরার, ইভান লেন্ডল এবং জন ম্যাকেনরোর মতো কিংবদন্তিদের পাশে বসাবে, যারা সবাই জিতেছেন টানা তিনটি করে ইউএস ওপেন।

ইউএস ওপেনরেকর্ড প্রাইজমানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    advertiseadvertise