মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

কালাম সিদ্দিকী এলিন
টেস্ট সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে নেমেছে বিসিবি একাদশ।
প্রথম দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন কালাম সিদ্দিকী এলিন। ১৮৪ বলের ইনিংসে ২০টি চার ও একটি ছক্কায় ১৩৫ রান করেন কালাম।
তার দুর্দান্ত ইনিংসে প্রথম দিনের খেলা শেষে ৯০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান তুলেছে বিসিবি একাদশ। এ ছাড়া অধিনায়ক জাকের আলী অনিক ৪৮ বলে ৩০ রান করেছেন। কালামের বিদায়ের পর ১০৬ বলে ৫৯ রান করে আউট হন রিজওয়ান।



