মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

১১ বছর বয়সেই দাবার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কিশোরী বোধনা শিবানন্দন। বিশ্বের সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার হয়েছে সে। মাত্র পাঁচ বছর বয়সে বাড়িতে থাকা একটি দাবার বোর্ড দেখে এই খেলাটির প্রতি আগ্রহ তৈরি হয় বোধনার। পরে ইউটিউবের ভিডিও দেখে নিজেই দাবা শেখা শুরু করে। উত্তর-পশ্চিম লন্ডনে বেড়ে ওঠা বোধনা ২০২৬ সালের দাবা অলিম্পিয়াডে নিজের তৃতীয় ও শেষ নারী গ্র্যান্ডমাস্টার নর্ম পূরণ করে। আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) আনুষ্ঠানিকভাবে তার এ অর্জন নিশ্চিত করেছে।



