Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

তবুও কাবাডিতে পদক ফেরানোর আশা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫
তবুও কাবাডিতে পদক ফেরানোর আশা

ছবি: মোশারফ হোসেন

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে পদক জোটেনি কুড়ি বছর। নারী কাবাডিতেও পদকের অপেক্ষা আট বছরের। আরেকটি এশিয়ান গেমস যখন কড়া নাড়ছে, তখন ঘুরেফিরে আলোচনায় কাবাডি। এশিয়াডের ইতিহাসে যে খেলায় এসেছে সর্বোচ্চ পদক, সেই কাবাডিতে কি হারানো গৌরব ফেরাতে পারবে বাংলাদেশ?

একটা সময় এশিয়ান গেমস ছিল বাংলাদেশ কাবাডির সাফল্যের মূল মঞ্চ। ১৯৯০ বেইজিং গেমসে পুরুষ কাবাডি প্রথম যুক্ত হয়। সেবার রুপা জিতে শুরু। এরপর ২০০৬ দোহা গেমসে টানা পাঁচ আসরে বাংলাদেশ পুরুষ কাবাডি দল জিতেছে তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ। এরপরই ছন্দপতন।

এশিয়ার অন্যরা যখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের পুরুষ কাবাডি উঠে বসে উল্টোরথে। শেষ চার আসরে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। দুই দশক পর এবার অবশ্য ছেলেদের কাবাডি দল দেখাচ্ছে পদকের স্বপ্ন। ছয় দলের গ্রুপ পর্ব পেরোতে পারলেই নিশ্চিত হবে পদক। দলের কোচ আবদুল জলিল দিচ্ছেন পদকের প্রতিশ্রুতি, ‘যদিও কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি, সেটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। চাইনিজ তাইপের কাছে হেরে আমরা গত আসরে পদক পাইনি। কোরিয়ার কাছেও এর আগে হেরেছি। আবার দুই প্রতিপক্ষকেই হারানোর অভিজ্ঞতা ও সামর্থ্য আমাদের আছে। আমি তাই কুড়ি বছর পর পদক পুনরুদ্ধারে আশাবাদী।’

পুরুষ কাবাডি যখন নিম্নগামী, ঠিক তখনই নারী কাবাডিতে বাংলাদেশের উত্থান। ২০১০ গুয়াংজু এশিয়াডে যুক্ত হয় নারী কাবাডি। সেবার বাংলাদেশ জিতে নেয় ব্রোঞ্জ পদক। পরের আসরেও আসে একই সাফল্য। তবে ২০১৮ ও ২০২৩ সালে হোঁচট খেতে হয়। এবার কঠিন গ্রুপে উঠেছে বাংলাদেশের নাম। দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেছেন ‘আমরা কঠিন গ্রুপে পড়েছি। ভারত তো সবসময়ই সেরা, ইরানও অনেক শক্তিশালী। তা ছাড়া দলের অন্যতম অলরাউন্ডার স্মৃতি আক্তার মাতৃত্বকালীন ছুটিতে আছে। আরও কয়েকজনের আছে চোট সমস্যা। এরকম পরিস্থিতিতে জোর গলায় পদকের কথা বলা যায় না।’

এশিয়ান গেমসকাবাডি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

    advertiseadvertise