Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

সরকারও ব্যবহার করতে পারে এবিজি স্পোর্টস সিটি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ২০:৫৪
সরকারও ব্যবহার করতে পারে এবিজি স্পোর্টস সিটি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক প্রান্তে গড়ে উঠছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটি। বসুন্ধরা কিংস অ্যারেনা দিয়ে ৩০০ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই ক্রীড়া স্থাপনা আগের ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিচিতি পেয়েছে। এই ভেন্যু শুধু ছয়বারের লিগজয়ী কিংসের হোম ভেন্যু নয়, এর মধ্যেই এ ভেন্যু ফিফা ও এএফসির কাছ থেকে আন্তর্জাতিক ভেন্যুর অনুমোদন পেয়েছে। ফুটবল স্টেডিয়ামের পাশেই ক্রিকেট গ্রাউন্ড পরিচিতি পেয়েছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম ভেন্যু হিসেবে।

এখানে গতকাল বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। অদূরে গড়ে উঠছে আরেকটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম, যার নির্মাণকাজ এর মধ্যেই ৭০ শতাংশ শেষ হয়েছে। স্কোয়াশ, বাস্কেটবল, প্রো বক্সিংয়ের আন্তর্জাতিক আসর হয়েছে এই স্পোর্টস সিটিতে। এখানে গড়ে উঠেছে বিখ্যাত চেইন জিম গোল্ড জিম। এ ছাড়া প্যাডেল টেনিস, সব ইনডোর গেমস আয়োজনের সুবিধাসম্পন্ন অত্যাধুনিক ইনডোর, একাধিক মিনি ফুটবল টার্ফ, অ্যাকুয়াটিক সেন্টারসহ নানা খেলার স্থাপনা রয়েছে এবিজি স্পোর্টস সিটিতে। আর এসব সুযোগ-সুবিধা চাইলে সরকার ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন এর পরিচালক ইমরুল হাসান। বসুন্ধরা কিংসের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করা ইমরুল হাসানের বিশ্বাস, স্পোর্টস সিটির আধুনিক সুযোগ-সুবিধা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে রাখবে বড় ভূমিকা।

সম্পূর্ণ ব্যক্তিমালিকানায় গড়ে ওঠা এবিজি স্পোর্টস সিটির লক্ষ্য ও উদ্দেশ্যের কথা জানাতে গিয়ে ইমরুল হাসান বললেন, ‘সরকারিভাবে এখনো আমাদের হয়তো কারও সঙ্গে কথা হয়নি। তবে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে আমাদের প্রায়ই কথা হয় এবং বিভিন্ন ফেডারেশন তাদের বিভিন্ন ইভেন্ট এখানে পরিচালনা করে আসছে। এর আগে বাস্কেটবল লিগ এখানে হয়েছে, ক্রিকেটের ডিপিএলের খেলা হয়েছে, স্কোয়াশের খেলা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আমাদের সেভাবে কথা না হলেও আমরা আশাবাদী, সরকার যখন বিভিন্ন বড় ইভেন্ট বাংলাদেশে আয়োজন করবে, তখন এবিজি স্পোর্টস সিটির সুযোগ-সুবিধাগুলো নেবে।’

গতকাল এবিজি স্পোর্টস সিটির স্পন্সরে ইউনিভার্সিটি কাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপিং, জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইমরুল হাসান এসব তথ্য দেন। স্পোর্টস সিটিতে ২৫ অক্টোবর থেকে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হবে ক্রিকেট ও ফুটবলের পৃথক আসর।

বসুন্ধরা কিংস অ্যারেনাএবিজি স্পোর্টস সিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের