মর্নিং স্টার
ক্রীড়া প্রতিবেদক

অমিত হাসান
কক্সবাজারে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে খুলনার বিপক্ষে ৪ উইকেটে ৫৭৫ রান করেছে সিলেট। তাদের এই বড় সংগ্রহের পেছনে মূল কাণ্ডারি অমিত হাসান।
১৭১ রানে অপরাজিত আছেন তিনি। তার সামনে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার সুযোগ রয়েছে। ২৯৬ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার ও ২টি ছক্কা।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচের ক্যারিয়ারে এটি অমিতের দ্বাদশ সেঞ্চুরি। লিগে আগের ম্যাচে রংপুরের বিপক্ষে ৯৪ রানের একটি ইনিংস খেলেছিলেন।
নিয়মিত পারফর্ম করে নিজের প্রতিভার জানান দিচ্ছেন ২৫ বছর বয়সী এ ডানহাতি ব্যাটার।



