Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট

দাপুটে শুরুর পর পথহারা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫১
দাপুটে শুরুর পর পথহারা বাংলাদেশ

গ্রাফিকস: আগামীর সময়

প্রচণ্ড গরম। ধীরগতির উইকেট। সঙ্গে আফগানিস্তানের মানসম্পন্ন বোলিং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চ্যালেঞ্জটা সহজ ছিল না বাংলাদেশের। তবে দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম এনে দিয়েছিলেন দাপুটে শুরু। ওয়ানডে মেজাজে ব্যাট করে ১০৯ বলে ১০০ রানের জুটি গড়েছিলেন দুই ওপেনার।

উইকেটে থিতু হয়ে দুজনই মাঠে ফেলে এসেছেন সেঞ্চুরিটা। এরপর দ্বিতীয় সেশনে ৪ রানের ব্যবধানে ৩ উইকেট খুইয়ে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ষষ্ঠ উইকেটে ৬২ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে শেষ বিকালে ফিরে যান দুজনই। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন তাই হতাশায় শেষ করল নাজমুল হোসেন শান্তর দল। ৮ উইকেটে ৩১৭ রান করেছে বাংলাদেশ। ২৪ বছর বয়সী পেসার মোহাম্মদ সালিম নিয়েছেন ৩ উইকেট।

ম্যাচের শুরুতে ৫ রানে জীবন পান সাদমান। সপ্তম ওভারে ইয়ামিন আহমদজাইয়ের বলে কাভারে হাশমতউল্লাহ শহীদি ছাড়েন তার ক্যাচ। অন্য প্রান্তে তানজিদ হাসান ছিলেন সাবলীল। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি করেন ৪১ বলেই। সাদমানের সঙ্গে শতরানের জুটিও গড়েন মাত্র ১০৯ বলে। গত বছরের নভেম্বরে সর্বশেষ ওপেনিং জুটিতে সেঞ্চুরি পেয়েছিল  বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই টেস্টের ওপেনার ছিলেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান।

ডাউন দ্য ট্র্যাকে স্ট্রোক খেলা তানজিদকে থামাতে উইকেটরক্ষককে স্টাম্পের কাছে এগিয়ে আনেন অধিনায়ক রহমত শাহ। তাতেই মনোযোগে কিছুটা বিঘ্ন ঘটে এই তরুণের। ইসমত আলমের ষষ্ঠ স্টাম্পের লাইনে করা শর্ট বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের গ্লাভসে। ৭১ বলে ৮ বাউন্ডারি ৩ ছক্কায় ৮৩ রান করেন তিনি।

তানজিদ ফেরার পর মুমিনুল হকের সঙ্গে ৬০ রানের জুটি গড়েছিলেন সাদমান। মোহাম্মদ সালিমের শর্ট বলে পুল করতে গিয়ে ফেরেন সাদমান। স্কয়ার লেগে ডাইভ দিয়ে অসাধারণ ক‍্যাচ নেন জিয়া-উর-রেহমান। ১১১ বলে ৭ বাউন্ডারিতে ৬৭ করেন তিনি।

এর কিছুক্ষণ পরই সেই ধস। ২ উইকেটে ২২১ থেকে ২২৫ রানে ৫ উইকেটে পরিণত হয় বাংলাদেশ। ইয়ামিন আহমদজাইর বলে প্রথমে ফেরেন ৩৯ রান করা মুমিনুল। আহমদজাইর লেংথ বলটা পিচে পড়ে কিছুটা ধীরগতির হয়েছিল। মুমিনুল সামনের পায়ে ভর দিয়ে খেলতে গিয়ে কাভারে ক্যাচ দেন রহমত শাহকে। মাথার ওপর দিয়ে যাওয়া বল হাত বাড়িয়ে মুঠোবন্দি করেন তিনি।

পরের ওভারে ইয়ামিন আহমদজাইর বলে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন মুশফিক। মিডল স্টাম্প বরাবর ইনসুইং ইয়র্কারে বোল্ড হন তিনি। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৪তম বার শূন্য রানে আউট হলেন মুশফিক, যা বাংলাদেশিদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।

কাইস আহমেদের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে আব্দুল মালিককে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ৪২ বলে এক বাউন্ডারি ও দুই ছয়ে করেন ২৯ রান।

৪ রানের মধ্যে ৩ উইকেট নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে আফগানিস্তান। ৬২ রানের জুটি গড়েন দুজন। ইশমত আলমের বলে মিরাজ ২৪ করে বোল্ড হলে ভাঙে জুটিটা। তার অফ স্টাম্পের বাইরের বল মিরাজের ব্যাট ছুঁয়ে লাগে স্টাম্পে।

অস্ট্রেলিয়ায় খেলা ২ টেস্টের ৩ ইনিংসেই শূন্য রানে আউট হওয়া লিটন খেলছিলেন নিজের ছন্দে। তবে আশা জাগিয়েও ৮৯ বলে ৪ বাউন্ডারিতে ৫৩ করেই ফেরেন তিনি। মোহাম্মদ সালিমের বল তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন তিনি। অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে ক্যাচ নেন ইয়ামিন। এরপর হাসান মাহমুদও ফিরে যান ২ রানে। নাঈম হাসান ১১ ও তাইজুল ইসলাম অপরাজিত আছেন ৪ রানে।

আফগানিস্তান-বাংলাদেশটেস্টআবুধাবিশেখ জায়েদ স্টেডিয়াম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার