চ্যাম্পিয়নস ট্রফি হকি
বাংলাদেশের জালে কোরিয়ার ৫ গোল

সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস ট্রফি হকির প্রথম তিন ম্যাচে ২০ গোল হজম করেছিল বাংলাদেশ। রক্ষণের সেই দুর্বলতা কাটল না দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও। হকির এই পরাশক্তি আজ বাংলাদেশকে হারিয়েছে ৫-০ গোলে। সবমিলিয়ে ৪ ম্যাচে বাংলাদেশ হজম করল ২৫ গোল।
চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে। পাঁচ ম্যাচের পর শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল এবং নিচের দুই দল লড়াই করবে পঞ্চম স্থানের জন্য।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ১৩, জাপান ১ আর মালয়েশিয়া ৬ গোল জড়িয়েছিল বাংলাদেশের জালে। আজ চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও হারটা বড় ব্যবধানেই।
প্রথম কোয়ার্টারে কোরিয়া ১-০ গোলে লিড নেয়। দ্বিতীয় কোয়ার্টারে তারা ব্যবধান করে ২-০। গোলে তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ হজম করে আরও দুই গোল। তখন স্কোর ছিল ৪-০। শেষ কোয়ার্টারে এক গোল হজম করলে ৫-০ ব্যবধানে হারে লাল সবুজের প্রতিনিধিরা।



