হার দিয়ে এশিয়া কাপ শেষ বাংলাদেশের

সংগৃহীত ছবি
টানা দুই হারের পর একটি জয় পেয়েছিল তারা। জুনিয়র এশিয়া কাপ হকির শেষটাও হলো হার দিয়েই। পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ দল।
তিনজিয়ানে পুল ‘বি’ এর ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেই টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। এ নিয়ে চার ম্যাচের তিনটিতে হারের স্বাদ পেল দল।
চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর ৪-২ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলে জয় পাওয়ায় ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়ায় বাংলাদেশ এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।
আজকের ম্যাচের ৯ ও ১২ মিনিটে প্রথম দুই গোল করেন পাকিস্তানের ওয়ালিদ রানা। ৫২ মিনিটে গুলাম মোস্তফা ৩-০ করেন।
বাংলাদেশকে এখন খেলতে হবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ, যেখানে বাংলাদেশ সবচেয়ে ভালো করলেও হবে পঞ্চম, খারাপ করলে অষ্টম। আগামী পরশু জাপানের বিপক্ষে জয়-পরাজয়ের ওপরই নির্ভর করছে চীনের মোকি শহরে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।
যুব এশিয়া কাপ থেকে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে। গতবার ষষ্ঠ হয়ে বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলেছিল। এবার জাপানকে হারাতে পারলে ষষ্ঠ স্থান নিশ্চিত হবে।





