ছেলেদের কুস্তিতে নারী কোচ
ক্রীড়া ডেস্ক

ছবি: মোশারফ হোসেন
এক সময়ের দেশের অন্যতম সেরা নারী কুস্তিগির শিরিন সুলতানা এখন ফেডারেশনের যুগ্ম সম্পাদক।
গত বছর সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের আগে পুরুষ ও নারী দুই দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি।
সেই শিরিন সুলতানাই এবার এশিয়ান গেমসে যাচ্ছেন দুই পুরুষ কুস্তিগিরের কোচ হিসেবে। এদের সঙ্গে সাধারণত একজন পুরুষ কোচ কিংবা ম্যানেজার থাকলেও এবার যাচ্ছেন শিরিন।
দুই কুস্তিগির মাহবুব আলম ও আব্দুল সাত্তারকে প্রশিক্ষণও দিচ্ছেন তিনি





