মর্নিং স্টার
মর্নিং স্টার ডেস্ক

গত বছর জাতীয় সাঁতারে বাজিমাত করেছিলেন সামিউল ইসলাম রাফি। বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু ১২ ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণ জিতেছেন ১১টিতেই। গ্লাসগো কমনওয়েলথ গেমসেও করেছিলেন ব্যক্তিগত সেরা টাইমিং। অংশ নিয়েছিলেন ১০০ মিটার ফ্রিস্টাইল এবং ৫০ মিটার বাটারফ্লাইয়ে। তবে বাদ পড়তে হয়েছিল হিট থেকে।
হতাশা কাটল থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল এজ গ্রুপ সাঁতারে। গতকাল দারুণ পারফরম্যান্সে পদকও জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
৫০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিতেছেন রাফি। তিনি সময় নিয়েছেন ২৪ দশমিক ৩৩ সেকেন্ড। একই দিনে ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে তৃতীয় হন তিনি।






