Agamir Somoy E-Paper
সোমবার, ১ জুন, ২০২৬
আগামীর সময়
নিজেকে পুড়িয়ে আলো ছড়ান ‘খোকা মামা’
সোমবার, ১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

বিশ্বকাপের বাকি ১০ দিন

পানামা বধের পর ‘মধুর সমস্যায়’ কার্লো আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:৫৮
পানামা বধের পর ‘মধুর সমস্যায়’ কার্লো আনচেলত্তি

সংগৃহীত ছবি

মারাকানা স্টেডিয়ামে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। এমন বড় জয়ের পর স্কোয়াড নিয়ে মধুর সমস্যায় পড়েছেন সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি নিজেই স্বীকার করেছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচের মূল একাদশ নিয়ে তিনি এখনো শতভাগ নিশ্চিত নন।

পানামার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল কাঙ্ক্ষিত গতি না পেলেও দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে আসা ফুটবলারদের নৈপুণ্যে লণ্ডভণ্ড হয়ে যায় প্রতিপক্ষের রক্ষণভাগ। বদলি খেলোয়াড়দের এমন পারফরম্যান্স কোচের মনে তৈরি করেছে নতুন সমীকরণ। আনচেলত্তি বলেন, ‘একটা বিষয় নিশ্চিত, আমাদের দলটা ভীষণ শক্তিশালী। দ্বিতীয়ার্ধের খেলা আমার মনে কিছু দ্বিধা তৈরি করেছে, যা ইতিবাচক। দলের জন্য এটা ভালো লক্ষণ।’

কৌশলগত বিশ্লেষণ করতে গিয়ে এই অভিজ্ঞ কোচ বলেন, ‘আমরা প্রথমার্ধে হাই-প্রেসিং ফুটবল খেলতে চেয়েছিলাম। কিন্তু যখন প্রেসিং ঠিকঠাক কাজ করে না, তখন দ্রুত বলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া জরুরি। প্রথমার্ধে আমাদের দলটা খুব একটা কমপ্যাক্ট ছিল না। রক্ষণের এই ঘাটতি আমাদের দ্রুতই শুধরে নিতে হবে। কারণ, লো-ব্লকে খেললে আমরা কাউন্টার অ্যাটাক থেকে সুবিধা পাব।’

বিশ্বকাপের প্রথম ম্যাচের চূড়ান্ত দল নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি আনচেলত্তির। মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস বা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো তারকাদের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘আমার চূড়ান্ত তালিকা এখনো সম্পূর্ণ নয়। বেশ কিছু খেলোয়াড় এখনো বাকি আছে। তবে আমি বিশ্বাস করি, আমার হাতে একটি দুর্দান্ত স্কোয়াড রয়েছে। আগামী ১৩ দিনের অনুশীলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আজকের ম্যাচে দেখা গেছে কিছু খেলোয়াড় শারীরিক সামর্থ্যে এগিয়ে আছে, আর কেউ কেউ কিছুটা পিছিয়ে।’

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে। সেই ম্যাচের আগে ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা সুপারস্টার নেইমারের ভূমিকা নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। তিনি পরিষ্কার জানিয়ে দেন, বিশ্বকাপে নেইমারকে উইঙ্গার হিসেবে দেখা যাবে না। আনচেলত্তির ভাষায়, ‘নেইমারকে সেন্ট্রাল পজিশনে খেলতে হবে। সে উইঙ্গার হিসেবে খেলবে না। অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলবে, ঠিক যেভাবে আজ ভিনিসিয়ুস বা রাফিনিয়া খেলেছে।’

সব মিলিয়ে বড় জয়ের আনন্দ থাকলেও আনচেলত্তির পুরো নজর এখন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের নিখুঁত কম্বিনেশন খোঁজার দিকে।

ব্রাজিলকার্লো আনচেলত্তি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    রামিসা হত্যা মামলা: চার্জগঠন শুনানি আজ, শুরু হচ্ছে বিচারকাজ

    রামিসা হত্যা মামলা: চার্জগঠন শুনানি আজ, শুরু হচ্ছে বিচারকাজ

    ০১ জুন ২০২৬, ০০:৩৪

    আবারও আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

    আবারও আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

    ০১ জুন ২০২৬, ০০:০৭

    হামলার ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

    হামলার ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

    ৩১ মে ২০২৬, ২৩:৪৩

    টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা, জব্দ ১৪ সাউন্ড বক্স

    টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা, জব্দ ১৪ সাউন্ড বক্স

    ০১ জুন ২০২৬, ০০:৩৯

    ফেনীর আলোচিত হত্যা মামলার আসামিদের মালয়েশিয়ায় ঈদ উদযাপন

    ফেনীর আলোচিত হত্যা মামলার আসামিদের মালয়েশিয়ায় ঈদ উদযাপন

    ০১ জুন ২০২৬, ০০:০৬

    ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতেই হবে: পরিবেশমন্ত্রী

    ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতেই হবে: পরিবেশমন্ত্রী

    ৩১ মে ২০২৬, ২৩:৪০

    শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ

    শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ

    ০১ জুন ২০২৬, ০১:২০

    সতর্ক করা হয়েছে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে

    সতর্ক করা হয়েছে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে

    ০১ জুন ২০২৬, ১৩:২৬

    ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ৩১ মে ২০২৬, ২৩:১৫

    ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    ৩১ মে ২০২৬, ২২:৩২

    বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে চাপা দিয়ে পালাল গাড়ি

    বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে চাপা দিয়ে পালাল গাড়ি

    ০১ জুন ২০২৬, ০১:১২

    বয়স ৮৩, দাঁড়িয়ে বিলি করলেন ১০ হাজার কেজি মাংস!

    বয়স ৮৩, দাঁড়িয়ে বিলি করলেন ১০ হাজার কেজি মাংস!

    ৩১ মে ২০২৬, ২১:৪৮

    নিজেকে পুড়িয়ে আলো ছড়ান ‘খোকা মামা’

    নিজেকে পুড়িয়ে আলো ছড়ান ‘খোকা মামা’

    ০১ জুন ২০২৬, ০৫:০৮

    হারের পর বাটলারের অনুপ্রেরণা ‘২০২৪’

    হারের পর বাটলারের অনুপ্রেরণা ‘২০২৪’

    ০১ জুন ২০২৬, ০০:২৬

    শ্রীপুরে নারীকে আ. লীগ নেতার মারধর, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

    শ্রীপুরে নারীকে আ. লীগ নেতার মারধর, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

    ৩১ মে ২০২৬, ২২:১৭

    advertiseadvertise