Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আফকন শিরোপা নাটক

সেনেগালকে চ্যাম্পিয়ন মানতে রাজি নয় মরক্কো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৯:০৬
শেয়ার করুন:
সেনেগালকে চ্যাম্পিয়ন মানতে রাজি নয় মরক্কো

সংগৃহীত ছবি

ফুটবল ইতিহাসে এমনটা আগে কখনোই হয়নি। মাঠে চ্যাম্পিয়ন হলো এক দল, আদালতের রায়ে পরে বদলে গেল চ্যাম্পিয়ন দল। কয়েক মাস পর সেই আদালতই জয়ী ঘোষণা করল মাঠের জয়ী দলকে! গত আসরের আফকন শিরোপা যেন হয়ে উঠেছে মিউজিক্যাল চেয়ার। গতকাল সেনেগালকে নতুন করে চ্যাম্পিয়ন ঘোষণার পর সেই রায়ের বিরুদ্ধে মামলা করেছে মরক্কো।

কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) রায়ে সেনেগালকে নতুন করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। তবে এই রায় মানতে রাজি নয় মরক্কো। সিএএসের রায়ের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

গত মঙ্গলবার সিএএস নতুন করে সেনেগাল ফুটবল ফেডারেশনের আপিল গ্রহণ করে। একই সঙ্গে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ডের আগের সিদ্ধান্ত বাতিল করে দেয় আদালত। এতে ২০২৫ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে মাঠে পাওয়া সেনেগালের জয় বহাল থাকে। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকার শ্রেষ্ঠত্ব ফিরে পায় সেনেগাল।

এক বিবৃতিতে মরক্কোর ফুটবল ফেডারেশন জানিয়েছে, সিএএসের রায়ে তারা বিস্মিত। তাদের অভিযোগ,  রায়ের ৪৮ ঘণ্টা আগে সিএএসের প্যানেল সদস্য জার্মান আইনজীবী উলরিখ হাসের সঙ্গে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতির গোপনে যোগাযোগ করেছিলেন। আর এতেই বদলে যায় আদালতের রায়।

মরক্কোর দাবি, এই ধরনের যোগাযোগ সালিশি প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এছাড়া সেনেগালের ফুটবলাররা মাঠের বাইরে চলে যাওয়া খেলোয়াড়দের বিষয়ে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ও ফিফার সাম্প্রতিক অবস্থানও সিএএসের রায়ে যথাযথভাবে বিবেচিত হয়নি বলে মনে করছে দেশটির ফেডারেশন।

বিবৃতিতে মরক্কো ফুটবল ফেডারেশন বলেছে, ‘সিএএসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে আমরা সব ধরনের আইনি পথ অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করছি।’

এর আগে ফাইনালের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। পরে সাদিও মানের হস্তক্ষেপে প্রায় ১৪ মিনিট পর মাঠে ফেরেন তারা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মরক্কোর ব্রাহিম দিয়াজ। এরপর অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে ১-০ ব্যবধানে জয় পায় সেনেগাল।

কিন্তু গত মার্চে সেনেগালকে ফাইনাল থেকে ওয়াকওভার দেওয়া হয়েছে দাবি করে ম্যাচে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে সিএএফের আপিল বোর্ড। তাতে শিরোপা পায় মরক্কো। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগাল।

সিএএসের যুক্তি ছিল, ম্যাচ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল রেফারির। দুই দলই মাঠে ফিরে খেলা চালিয়ে যেতে সম্মত হওয়ায় ম্যাচ শেষ করার সিদ্ধান্তে কোনো আইনি ভুল ছিল না রেফারির। ফলে সেনেগালের মাঠের জয় বহাল রাখে আদালত।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ