Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

তপু বর্মণ মনে করেন

ভুটান ম্যাচেই আসল পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৬
ভুটান ম্যাচেই আসল পরীক্ষা

সংগৃহীত ছবি

ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন নির্ভরযোগ্য সেন্টার ব্যাক তপু বর্মন। ঘরের মাঠে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্যাম্প। প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ফিটনেস, দলের প্রস্তুতি এবং শিরোপা জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

আসিয়ান কাপে ইনজুরির কারণে খেলতে না পারার আক্ষেপ ঘুচিয়ে তপু বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তবে এখন পুরোপুরি সুস্থ আছি। সাফ আমাদের জন্য বিশেষ একটা টুর্নামেন্ট, যেটা আমরা সবসময় জিততে চাই। ৮ বছর পর ঘরের মাঠে এই টুর্নামেন্ট হচ্ছে। ২৩ বছর পর ট্রফি জিতে সেই সাফল্য আবার ফিরিয়ে আনতে চাই। সেভাবেই আমাদের প্রস্তুতি নিতে হবে।’

দলের নতুন মুখ ও আক্রমণভাগ নিয়ে তপু জানান, মাহি খানের মতো নতুন খেলোয়াড়রা দলে যোগ দিয়েছেন। এছাড়া বাকিরা খুব দ্রুতই দলের সঙ্গে যুক্ত হবেন। প্রথম দিন থেকেই দলের মধ্যে একটি ইতিবাচক পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ জিতলে আমাদের পথ সহজ হবে। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করবো। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবো, যাতে সবার আশা পূরণ করতে পারি। আমি নিশ্চিত আমরা দেশের প্রতিটি মানুষ চাই সাফ শিরোপা জিততে।’

সাম্প্রতিক ম্যাচগুলোতে রক্ষণভাগের দুর্বলতা নিয়ে খোলামেলা কথা বলেন তপু। আসিয়ান কাপে তিন ম্যাচে বাংলাদেশ হজম করেছিল ১৩ গোল। বিপরীতে মাত্র দুই গোল করতে পারে। স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল। নিজের দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে কখনো এত বড় হারের স্বাদ পাননি তপু। চোটের কারণে এই টুর্নামেন্ট খেলা হয়নি দেশসেরা সেন্টারব্যাকের। এভাবে দলকে হারতে দেখে কষ্ট পেয়েছেন। তবে আসিয়ান কাপের ব্যর্থতা ভুলে সাফের জন্য নিজেদের প্রস্তুত করাতেই মনযোগ তার, ‘গোল খাওয়ার দায় শুধু গোলকিপার বা ডিফেন্ডারের নয়। আধুনিক ফুটবলে টিম ডিফেন্ডিং খুবই গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে নয় গোল হজম করা অত্যন্ত হতাশাজনক। ডিফেন্স লাইন শক্ত করতে আমি আমার সেরাটা দিয়ে নেতৃত্ব দেব।’

তপু না থাকলেও আসিয়ান কাপে লাল-সবুজের অভিষেকেই রক্ষণের দায়িত্ব নিতে হয়েছিল জিদান ইউসুফকে। সেই টুর্নামেন্টে পারফরম্যান্সের সুবাদে সাফের ক্যাম্পেও ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই তরুণ। সাফে দলের রক্ষণ নির্ভুল রাখতে তপুকে জিদানের সঙ্গেই গড়ে তুলতে হবে রসায়ন। তপুর দাবি তরুণ জিদান দলের জন্য কার্যকর একটি সংযুক্তি, ‘আসিয়ান কাপে খেলার সুবাদে এই স্তরে খেলার একটা ভালো অভিজ্ঞতা জিদানের হয়েছে। আসিয়ান কাপে না খেললেও তার সঙ্গে গত ক্যাম্পে আমার কাজ করার সুযোগ হয়েছিল। সাফের আগে আমরা ৯দিন সময় পাবো। আগামী কয়েকদিনের অনুশীলনে আশা করি তার সঙ্গে কম্বিনেশনটা আরও মজবুত হবে।’

প্রতিপক্ষ দল এবং ঘরের মাঠে খেলার চাপ নিয়ে তপু বলেন, ‘চ্যাম্পিয়ন হতে হলে সবাইকে হারিয়েই শিরোপা জিততে হবে। ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপ—সবার বিপক্ষেই কোচের পরিকল্পনা অনুযায়ী মাঠে নামব। শিরোপা জিততে হলে প্রথম ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ। আমরা তাই ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। দেশের মানুষের প্রত্যাশা পূরণে ভালো ফুটবল খেলে জেতাই আমাদের মূল লক্ষ্য।’

ভুটানের বিপক্ষে অবশ্য হামজা চৌধুরীকে ছাড়া খেলতে হবে বাংলাদেশকে। তাই নিজেদের দায়িত্বটা আরও বেড়েছে জানিয়ে, তপু বলেন, ‘হামজাকে প্রথম ম্যাচে মিস করব ঠিকই, তবে দলগত পারফরম্যান্স দিয়ে সেই ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব। টুর্নামেন্টে ভালো করতে হলে প্রথম ম্যাচেই জয় দিয়ে শুভসূচনা করা জরুরি। তাকে একটা ইতিবাচক ফল এনে দিতে পারলে শ্রীলঙ্কা ম্যাচে দেখবে তাকে নিয়ে আমরা ঠিকই জিতে যাবো।’

দলের শৃঙ্খলা ও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে বাফুফে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটাকে ইতিবাচকভাবে নিয়েছেন তপু, ‘জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দেশের তরুণ প্রজন্ম তাদের অনুসরণ করে। তাই শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো ভুল হলে তার শাস্তি মেনে নিতে হবে। ১৭ নভেম্বর পর্যন্ত এই শৃঙ্খলা বজায় রাখতে পারলে আমরা দেশের জন্য অবশ্যই দারুণ কিছু অর্জন করতে পারব।’

৫ নভেম্বর ভুটানের বিপক্ষ ম্যাচের পর বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ ১১ নভেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচের আগেই অবশ্য দলে যোগ দেবেন হামজা।

সাফ চ্যাম্পিয়নশিপতপু বর্মণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি