Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

গাজায় আর্জেন্টিনা-মিসর ম্যাচ প্রদর্শনী

ইসরায়েলি হামলায় নিহত মিসরীয় কর্মী

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৬:০১
ইসরায়েলি হামলায় নিহত মিসরীয় কর্মী

সংগৃহীত ছবি

যুদ্ধ বিধ্বস্ত গাজায় বিশ্বকাপ ফুটবল ছিল এক চিলতে স্বস্তির পরশ। এই বিশ্বকাপের ম্যাচ দেখানোর অন্যতম কারিগর মিসরীয় মানবাধিকারকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদিকে হত্যা করল ইসরায়েল।

ওয়াহিদি একটি মিসরীয় মানবিক সাহায্য সংস্থায় কর্মরত ছিলেন। মিসর ও আর্জেন্টিনা ম্যাচের ঠিক এক ঘণ্টা আগে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। এই ক্ষেপণাস্ত্র হামলায় তিনি ছাড়াও আরও তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।

এপির বরাত দিয়ে শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সেলমিয়া জানালেন, ক্ষেপণাস্ত্রটি একটি গাড়িকে আঘাত করে, যা গাজা সিটির উপকণ্ঠে তেল হাওয়া জেলায় যাচ্ছিল। সেখানে তিনি আরও কয়েক হাজার মানুষের সঙ্গে খেলা দেখার জন্য রওনা হয়েছিলেন।

হামলায় গাড়ির চালক বেঁচে গেলেও আল-ওয়াহিদি ও গাড়ির কাছাকাছি থাকা অন্য তিনজন মারা যান। নিহতদের মধ্যে ফারি (৮) এবং হামজা (১০) নামের দুই ভাই ছিল, যারা হামলার সময় ফুটবল খেলছিল।

দ্য গার্ডিয়ান পত্রিকার বরাত দিয়ে আল-ওয়াহিদির ভাই আবদ আলখালেক আল-ওয়াহিদি বললেন, ‘আমরা একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলাম, ঠিক তখনই একটি বিস্ফোরণের শব্দ শুনি। আমাদের জানানো হয় আল-মাগরিবি স্ট্রিটে একটি গাড়িতে হামলা হয়েছে। আমি যখন সেখানে পৌঁছাই, ততক্ষণে মেডিকেল টিম একটি শিশু এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছিল, আর অন্য এক যুবক আহত অবস্থায় মাটিতে পড়ে ছিল। ঘটনাস্থলে থাকা একজন আমাকে জানালেন যে, আমার এক আত্মীয় গুরুতর আহত হয়েছেন এবং মারা গিয়ে থাকতে পারেন।‘

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে, ‘হামাসের সশস্ত্র শাখার একজন সন্ত্রাসী উত্তর গাজা উপত্যকায় একটি গাড়িতে ভ্রমণ করছিল।'

তবে সেই মুখপাত্র আরও জানান, আল-ওয়াহিদি এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন না। তবে নিহত অন্য ব্যক্তি আহমেদ দাঘমুশের সঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠীটির কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্সেস) কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতির জন্য অনুতপ্ত এবং এ ধরনের ক্ষতি কমাতে সব ধরনের বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে।‘

বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই আল-ওয়াহিদি গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ম্যাচগুলোর গণ-প্রদর্শনীর আয়োজন করে আসছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান দৈনিক বোমাবর্ষণ, স্থলযুদ্ধ এবং মানবিক সংকটের নির্মম বাস্তবতার মধ্যেও তারা যেন কিছুটা আনন্দের মুহূর্ত উপভোগ করতে পারেন, এটাই ছিল লক্ষ্য।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    advertiseadvertise