Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

ইনস্টাগ্রামে পোস্ট করে সতীর্থদের হাসির খোরাক আর্জেন্টিনা গোলকিপার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:১১
ইনস্টাগ্রামে পোস্ট করে সতীর্থদের হাসির খোরাক আর্জেন্টিনা গোলকিপার

হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলকিপিং করেছেন হুয়ান মুসো।

ইনজুরি সমস্যা থাকলেও বিশ্বকাপের আগে ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনা দল। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের পর গোলকিপার হুয়ান মুসোর একটি পোস্টে তার সতীর্থদের মজা-মশকরা দেখে এমনটাই মনে হচ্ছে। ম্যাচটিতে কোনো গোল না হজম করে দলকে ২-০ ব্যবধানের জয় এনে দিতে দারুণ ভূমিকা রাখেন মুসো। কিন্তু সতীর্থদের ট্রোল থেকে নিজেকে বাঁচাতে পারেননি।

নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসের ডান হাতের অনামিকায় চিড় ধরায় হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগালের ক্লাব আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক মুসো সুযোগ পান একাদশে। ম্যাচ শেষে নিজের আনন্দের অনুভূতি প্রকাশ করে হুয়ান মুসো ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘এই জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত। এগিয়ে যাও!’

আরও পড়ুন

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার ধাক্কা

০৭ জুন ২০২৬

মুসোর এই পোস্টে সতীর্থ ও ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যায়। সবাইকে ছাপিয়ে আলোচনা ও হাসির খোরাক জুগিয়েছে মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেসের একটি মন্তব্য। মুসোকে উদ্দেশ্য করে তিনি কেবল একটি শব্দ লিখেছেন—‘স্কুইডওয়ার্ড’ জনপ্রিয় কার্টুন সিরিজ ‘স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস’-এর একটি জনপ্রিয় চরিত্রের নাম এটি। এঞ্জোর এই অদ্ভুত কমেন্ট দেখার পর থেকেই নেট দুনিয়ায় এর কারণ নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ।কেউ কেউ রসিকতা করে স্কুইডওয়ার্ড চরিত্রের লম্বা নাকের সাথে মুসোর মিল খুঁজছেন। আবার কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন ২০২২ সালে ভাইরাল হওয়া এক ঘটনা। সেবার নিজের প্রেমিকাকে পাঠাতে গিয়ে ভুলবশত ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের সম্পূর্ণ নগ্ন একটি ছবি পোস্ট করে ফেলেছিলেন মুসো। পরে অবশ্য ভুল বুঝতে পেরে দ্রুত সেটি মুছে পোশাক পরা ছবি আপলোড করেছিলেন।

আরও পড়ুন

স্কালোনির কপালে চিন্তার ভাঁজ

০৮ জুন ২০২৬

এঞ্জোর এই ট্রোলে যোগ দিয়েছেন দলের অন্য খেলোয়াড়রাও। ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস মন্তব্যের ঘরে লিখেছেন ‘পিপা’। নাহুয়েল মলিনা লিখেছেন ‘নাম্বর ওয়ান’। একজন সমর্থক তো ফ্রাঙ্কো আরমানির ডাকনাম ‘অক্টোপাস’ মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘আমাদের এখন ওনাকে একটা নতুন ডাকনাম দিতে হবে। আরমানি থাকতে ওনাকে তো আর অক্টোপাস বলা যাবে না, বরং স্পঞ্জববের সেই অক্টোপাস স্কুইডওয়ার্ড বলাই ভালো!’


বিশ্বকাপের আগে গোলরক্ষক পজিশনে ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে দেখে নেওয়ার যে পরীক্ষা কোচ লিওনেল স্কালোনি চালাচ্ছেন, তারই অংশ হিসেবে সুযোগ পেয়েছেন মুসো। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি ছিল জাতীয় দলের হয়ে ৩২ বছর বয়সী মুসোর মাত্র তৃতীয় ম্যাচ। ২০১৯ সালে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। এরপর ২০২১ সালে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এবং এই বছরের শুরুতে জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ে কিছুক্ষণের জন্য মাঠে নেমেছিলেন তিনি।

হুয়ান মুসোআর্জেন্টিনা২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    advertiseadvertise