Agamir Somoy E-Paper
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আনচেলত্তি ক্ষমা চাইলেন

  • ১ : ভিনিসিয়ুস গোল করেছেন, এমন ম্যাচে শুধু মরক্কোকেই হারাতে পারেনি ব্রাজিল
  • ১১ : বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে মরক্কোর শুরুর একাদশের ১১ জন খেলোয়াড়ের সবার জন্ম বিদেশের মাটিতে
ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:১৮
আনচেলত্তি ক্ষমা চাইলেন

তাল হারিয়ে ফেলেছিলেন ব্রাজিলের ডিফেন্ডাররা। এতটাই যে, প্রথম ১০ মিনিটে ব্রাজিলের গোলমুখে পাঁচটি শট নেয় মরক্কো। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে কীর্তিটা মরক্কোর। এমন ছন্নছাড়া ব্রাজিল ২১ মিনিটেই পিছিয়ে পড়ে ইসমাইল সাইবারির গোলে। শেষ পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়রের ৩২ মিনিটের গোলে বেঁচে যায় ব্রাজিল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ ১-১ গোলের সমতায় শেষ করে তারা।

বিরতির পর গুছিয়ে উঠলেও প্রথমার্ধে তাদের খেলা হতাশ করেছে সবাইকে। ব্রাজিলের ‘গ্লোবো’তে কলামিস্ট ফার্নান্দো কালাস এ নিয়ে লিখেছেন, ‘২০১৪-তে জার্মানির কাছে ৭-১ গোলের হারের পর বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বাজে ৪৫ মিনিট ছিল এটি। খুবই বাজে খেলেছে ইবানিয়েজ, ইগোর থিয়াগো ও কাসেমিরোরা।’

ব্রাজিলের এমন পারফরম্যান্সে হতাশ কোচ কার্লো আনচেলত্তিও। ক্লাব ফুটবলের সর্বজয়ী এই কোচ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে হতাশই করেছেন ভক্তদের। এজন্য ম্যাচ শেষে ক্ষমা চেয়েছেন তিনি, ‘এটা আমার জন্য সুন্দর মুহূর্ত। তবে যেমনটা আশা করেছিলাম, সেভাবে খেলতে না পারায় আমি ক্ষমা চাচ্ছি।’

নিজের অসন্তুষ্টিও লুকাননি আনচেলত্তি, ‘আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি, আমি কিছুটা চিন্তিত। আমরা বেশ কিছু বল দখলের লড়াইয়ে হেরেছি এবং বলের নিয়ন্ত্রণ হারিয়েছি। তবে দ্বিতীয়ার্ধে আমরা খেলায় ফিরেছি, ম্যাচটা কঠিন ছিল। কারণ মরক্কো বেশ শক্তিশালী দল। প্রথমার্ধে ওদের হাই-প্রেস সামলে বল নিয়ে বেরিয়ে আসতে আমাদের বেগ পেতে হয়েছিল, আমাদের আরও কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত ছিল। আমি কি সন্তুষ্ট? একদমই না। আমি আরও ভালো একটা শুরুর আশা করেছিলাম।’

এটা আমার জন্য সুন্দর মুহূর্ত। তবে যেমনটা আশা করেছিলাম সেভাবে খেলতে না পারায় আমি ক্ষমা চাচ্ছি
কার্লো আনচেলত্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচে খারাপ করলেও হাল ছেড়ে দিচ্ছেন না আনচেলত্তি। বরং বিশ্বকাপের প্রথম ম্যাচের ফল যে শিরোপা জেতায় না, স্মরণ করিয়ে দিলেন সেটিও, ‘দল স্নায়ুর চাপে ভুগছিল। আমরা অপ্রয়োজনীয় ফাউল করেছি। দল ভালো না খেললে অবশ্যই সমালোচনা মেনে নিতে হবে। আমরা বিরতির পর ভালো খেলেছি। এই ফল মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। আমরা আরও লড়াই করব পরের ম্যাচে। প্রথম ম্যাচেই তো বিশ্বকাপ জেতা যায় না। আত্মবিশ্বাস হারানো যাবে না। বিরতির পর ভালো খেলেছি আমরা।’

লিলে দুর্দান্ত একটা মৌসুম কাটালেও এনদ্রিককে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন আনচেলত্তি। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন এলে এড়িয়ে যান এই ইতালিয়ান কোচ, ‘আমি সুনির্দিষ্ট কোনো খেলোয়াড় নিয়ে কথা বলব না। দলগত বিষয়ে কথা বলব। দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো ছিল পারফরম্যান্স। তখন আমাদের কিছু সুযোগ তৈরি হয়। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। এখন আমার পুরো মনোযোগ পরবর্তী ম্যাচের দিকে।’

হতাশ ব্রাজিলের ডিফেন্ডার দানিলোও। একটির বেশি গোল হজম না করায় খুশি তিনি, ‘সমতায় ম্যাচ শেষ হওয়াটাই ন্যায্য ফল। কারণ, দ্বিতীয়ার্ধে আমরা ওদের চেপে ধরতে পেরেছিলাম। আমাদের সামনে আরও গোল করার সুযোগ এসেছিল। আমার মনে হয়, এ ধরনের ম্যাচে আমাদের ফিনিশিংয়ে আরও নিখুঁত হতে হবে। প্রথমার্ধে আমরা প্রায় সব দিক থেকেই খারাপ খেলেছি। সবকিছুতেই ঘাটতি ছিল। আমরা নিজেদের ভুলেই বারবার বিপদ ডেকে এনেছি। ভাগ্য ভালো আর গোল হজম করতে হয়নি।’

ব্রাজিলমরক্কোভিনিসিয়ুস জুনিয়রবিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    নেদারল্যান্ডস
    ২
    জাপান
    ২
    ১৫ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    আইভরি কোস্ট
    ০
    ইকুয়েডর
    ০
    ১৫ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    সুইডেন
    ০
    তিউনিশিয়া
    ০
    ১৫ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    স্পেন
    ০
    কেপ ভার্দে
    ০
    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    ১৫ জুন ২০২৬, ০১:৩১

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    ১৫ জুন ২০২৬, ০০:৫৯

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ১৫ জুন ২০২৬, ০১:১৬

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ১৫ জুন ২০২৬, ০৫:০২

    ডাচদের সঙ্গে দুইবার পিছিয়েও অদম্য জাপানের ড্র

    ডাচদের সঙ্গে দুইবার পিছিয়েও অদম্য জাপানের ড্র

    ১৫ জুন ২০২৬, ০২:২৯

    ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর

    ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর

    ১৫ জুন ২০২৬, ০৪:০৯

    গরমে বাচ্চাকাচ্চা নিয়ে টিকতে পারছি না : আটকে পড়ার চতুর্থ দিন

    গরমে বাচ্চাকাচ্চা নিয়ে টিকতে পারছি না : আটকে পড়ার চতুর্থ দিন

    ১৫ জুন ২০২৬, ০৩:১৩

    বিশ্বকাপে ব্রাজিলের গোলের রেকর্ড ভাঙল জার্মানি

    বিশ্বকাপে ব্রাজিলের গোলের রেকর্ড ভাঙল জার্মানি

    ১৫ জুন ২০২৬, ০২:৪৬

    এআই ক্যামেরার জালে আটকা

    এআই ক্যামেরার জালে আটকা

    ১৫ জুন ২০২৬, ০২:১৮

    এক মামলায় চলছে বিচার, তদন্তে ৫

    এক মামলায় চলছে বিচার, তদন্তে ৫

    ১৫ জুন ২০২৬, ০২:৩৫

    টাকার সংকটে ইসলামী ব্যাংকের যশোর শাখাগুলো, ভোগান্তিতে গ্রাহকরা

    টাকার সংকটে ইসলামী ব্যাংকের যশোর শাখাগুলো, ভোগান্তিতে গ্রাহকরা

    ১৫ জুন ২০২৬, ০৪:৩০

    সড়ক নিরাপত্তা আন্দোলনে নতুন কমিটি ঘোষণা

    সড়ক নিরাপত্তা আন্দোলনে নতুন কমিটি ঘোষণা

    ১৫ জুন ২০২৬, ০৪:১৯

    বাংলাদেশে জাপানি গাড়ির বাজার দখল করছে চীন

    বাংলাদেশে জাপানি গাড়ির বাজার দখল করছে চীন

    ১৫ জুন ২০২৬, ০২:৫৩