Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ইংল্যান্ড-আর্জেন্টিনা

সমর্থকদের সংঘর্ষে আটলান্টা রণক্ষেত্র

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৪:৫৭
সমর্থকদের সংঘর্ষে আটলান্টা রণক্ষেত্র

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের নাটকীয় জয়ের পর আটলান্টার রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে স্টেডিয়ামের অদূরে ‘হাডসন গ্রিল’ বারের সামনে ইংল্যান্ড ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তপ্ত বাক্যবিনিময় থেকে শুরু হওয়া লড়াই দ্রুতই হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে আটলান্টা পুলিশকে হিমশিম খেতে হয়। অকুস্থলে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি শান্ত করতে কয়েকজনকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সমর্থকদের একাংশ রক্তাক্ত এবং পুলিশের হাতকড়া পরা অবস্থায় এলাকা ছাড়ছেন। লন্ডনের রিজেন্ট স্ট্রিটেও একইভাবে আর্জেন্টিনা সমর্থকদের লক্ষ্য করে ইংল্যান্ড সমর্থকদের হামলার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

১৯ গোলে ১৯৭০ বিশ্বকাপের ব্রাজিলের পাশে আর্জেন্টিনা

১৬ জুলাই ২০২৬

মাঠের লড়াইয়ের বাইরেও আর্জেন্টিনা দলের জয়োৎসব বিতর্কের জন্ম দিয়েছে। ম্যাচ শেষে আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ, জিওভানি লো সেলসো ও নিকোলাস ওতামেন্দিদের মাঠে একটি ব্যানার নিয়ে উদ্‌যাপন করতে দেখা যায়, যাতে লেখা ছিল— ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। মাঠে রাজনৈতি ব্যানার প্রদর্শন নিষিদ্ধ থাকলেও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের ঐতিহাসিক দ্বন্দ্বের এই বিষয়টি সামনে চলে এসেছে। এর আগে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ফিফা ও স্থানীয় প্রশাসন স্টেডিয়ামে ফকল্যান্ড-সংক্রান্ত যেকোনো প্রতীক বা ব্যানার বহন নিষিদ্ধ করেছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই খেলোয়াড়দের এহেন কর্মকাণ্ড বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে।
আরও পড়ুন

নান্দনিক ফুটবলের পসরা সাজিয়েছিল আর্জেন্টিনা

১৬ জুলাই ২০২৬

ম্যাচটিকে শুরু থেকেই ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছিল এফবিআই ও ফিফা। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের রেশ এবং ফুটবল মাঠের ঐতিহাসিক শত্রুতার কথা মাথায় রেখে আটলান্টায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু নিরাপত্তা বেষ্টনী ও আলাদা গেট দিয়ে প্রবেশের নিয়ম থাকলেও টিকিটের অবাধ কেনাবেচার কারণে স্টেডিয়ামের ভেতর দুই দলের সমর্থকদের মিশ্র অবস্থান সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দেয়।

ইংল্যান্ড-আর্জেন্টিনাসংঘর্ষ২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে