মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

মায়ামি স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’-এর উদ্বোধনী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সৌদি আরব। সৌদির একমাত্র গোলটি করেন আবদুল ইলাহ আল আমরি।
ম্যাচের ৪১তম মিনিটে মোহাম্মদ কান্নোর হেডের রিবাউন্ড থেকে দ্রুততম প্রতিক্রিয়ায় ট্যাপ করে সৌদি আরবকে এগিয়ে দেন আল আমরি। তবে ৮০ মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতা ফেরায় মার্সেলো বিয়েলসার দল। গোলকিপার আল-ওয়াইস ৯টি সেভ করে সৌদি আরবকে মূল্যবান ১ পয়েন্ট উপহার দেন। গ্রুপ ‘এইচ’-এর সব ম্যাচ ড্র হওয়ায় চারটি দলই সমান অবস্থানে আছে।




