Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

প্রতিশোধ নিলে জোড়া লাগবে না হাড় : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:১৮
প্রতিশোধ নিলে জোড়া লাগবে না  হাড় : প্রধানমন্ত্রী তারেক রহমান

: প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রতিশোধ নিলেও অতীতের ক্ষতি পূরণ হবে না, শারীরিক যন্ত্রণা কমবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মীদের প্রতিশোধপরায়ণ মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশ ও জাতির জন্য অবদান রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নিজের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘জেলের মধ্যে থেকে এসেছি আমি, নির্যাতিত হয়েছি শারীরিক ও মানসিকভাবে। এখনো এক্স-রে করলে হয়তো দেখা যাবে আমার পিঠের হাড়টা একটু বাঁকা হয়ে লেগে আছে। যেহেতু অনেক দিন এভাবে ফেলে রাখা হয়েছিল, সময়মতো চিকিৎসা করা হয়নি, সেজন্য হয়তো একটু বাঁকাভাব রয়ে গেছে। যদিও চার সপ্তাহের মধ্যেই জোড়া লেগে যায় তিনটি হাড়।’

তিনি আরও বলেন, ‘যারা এটার জন্য দায়ী, এখন আমি যদি... হয়তো সেটা করা আমার জন্য সম্ভব, কিন্তু আমার হাড় তো জোড়া লাগবে না। আমি এখনো যে ব্যথাটা মাঝে মাঝে অনুভব করি, সেই ব্যথাটা কি চলে যাবে? বন্ধ হয়ে যাবে? তা তো হবে না।’

প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে তার ভাষ্য, ‘আমার মনে হয় সেজন্যই আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত। আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো চলছেন, আপনি এখনো ফিরছেন, এখনো আপনার পরিবার আপনার সঙ্গে আছে। আমাদের চিন্তা করা উচিত এভাবে, আমরা এখন জাতি ও দেশের জন্য কী অবদান রাখতে পারি।’

বিএনপি চেয়ারম্যান হিসেবে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, এর প্রতিদান আসবে না। এটা থেকে আমাদের অবস্থান একটু পরিবর্তন করা উচিত। এই কথাটা আপনাদের বলছি। আমাকে দয়া করে সাহায্য করবেন কথাটা আমার নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।’

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, বক্তৃতা লেখক এসএএম মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন ও শাহাদাত হোসেন স্বাধীন।

প্রধানমন্ত্রীশারিরীক যন্ত্রণানির্যাতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়