Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের জয়

  • ফ্রান্সের সর্বোচ্চ গোল এখন এমবাপ্পের
ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:১৫
এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের জয়

সংগৃহীত ছবি

সিংহকে হারিয়ে দিল মুরগি! সত্যি সত্যি এমনটা হওয়া হয়তো অসম্ভব তবে ফুটবল মাঠে সেটাই সম্ভব হল নিউজার্সিতে। সেনেগাল ফুটবল দলের ডাক নাম তেরাঙ্গার সিংহ আর ফ্রান্স ফুটবল দলের জার্সিতে আছে তাদের জাতীয় প্রতীক মুরগি। ২০২৬ বিশ্বকাপের আই গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করল আসরের অন্যতম ফেভারিট দল ফ্রান্স। লে ব্লু'দের দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, অন্যটি ব্র্যাডলি বারকোলা।

নিউজার্সিতে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি ফ্রান্স কিংবা সেনেগাল কোন পক্ষই। ফ্রান্স তারকাবহুল দল হলেও প্রথমার্ধে গোলের পরিষ্কার সুযোগ সেনেগালই পেয়েছে বেশি। একবার বল পোস্টে লাগিয়েছেন নিকোলাস জ্যাকসন, প্রথমার্ধ শেষের ঠিক আগ মুহূর্তে ফাঁকা পোস্ট পেয়েও ইসমাইলা সার মেরেছেন বারের উপর দিয়ে। প্রথমার্ধের খেলা শেষে তাই গোলশুন্য সমতা।

শুরু থেকেই একাদশে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, তাকে সামনে রেখেই ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছেন দিদিয়ের দেশম। অন্যদিকে সাদিও মানে, ইসমাইলা সার আর নিকোলাস জ্যাকসনকে সামনে রেখে ৪-৩-৩ ছকে একাদশ সাজিয়েছেন সেনেগালের কোচ এম পাপে থিয়াউ। ম্যাচে ফ্রান্স শুরু করে কিছুটা হালকা চালে,যার খেসারতটা একটু হলেই দিতে হত চড়া মূল্যে। এমবাপ্পের পা থেকেই বল কেড়ে নিয়ে এল হাজি মালিক দিউফ লম্বা পাস বাড়ান প্রতিপক্ষের ডি বক্সের দিকে, যেটা ধরে ছুটতে শুরু করেন জ্যাকসন। তাকে পাহারা দেয়া দায়ো উপমেকানোকে পেছনে ফেলে জোরাল শট নেন, গোলরক্ষক পরাস্ত হলেও বলটা পোস্টে লেগে চলে যায় সাইডলাইনের বাইরে। কর্নার পায় সেনেগাল। প্রথমার্ধের ৪৫ মিনিটের সঙ্গে ৭ মিনিট ইনজুরি সময় যোগ করেন রেফারি। একদম শেষ মুহূর্তে ক্রিস্টাল প্যালেসে খেলা সারের শটটা চলে যায় বারপোস্টের উপর দিয়ে।


দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে ধার বাড়ায় ফ্রান্স। ডি বক্সের ডান দিক থেকে এমবাপ্পের ঢোকার প্রচেষ্টায় বাধা দেন সাদিও মানে। রেফারি অনেকটা সময় নিয়ে ভিএআর দেখার পর গোল কিকের সংকেত দেন। এর খানিক পরেই, ম্যাচের ৬৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সেনেগালের বিপক্ষে ১-০তে এগিয়ে যায় ফ্রান্স। মাইকেল অলিসের বাড়ানো লম্বা পাসে মুহূর্তের ভেতর কড়া পাহারা এড়িয়ে বের হয়ে এসে পা লাগিয়ে বলের গতিপথ বদলে দিয়ে গোল করেন এই ফরাসি স্ট্রাইকার।
নিজের ৯৯তম আন্তর্জাতিক ম্যাচে এসে জোড়া গোল করে ৫৮ গোলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন এমবাপ্পে। লুসাইলের সেই রাতে, আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের শিরোপা খোয়ানোর পর এটাই ফ্রান্সের প্রথম ম্যাচ, ৪ বছরের ব্যবধানেও বিশ্বকাপে গোল করতে ভোলেননি এমবাপ্পে। বিশ্বকাপে এই নিয়ে ১৪ গোল হয়ে গেল এমবাপ্পের, মেসির চেয়ে একটা বেশি এই মুহূর্তে। ১৩ গোল করতে মেসির লেগেছে ২৬ ম্যাচ, ১৪ গোল করতে এমবাপ্পের লাগল ১৫ ম্যাচ।

গোলমুখের তালা খুলে ফেলার পর ম্যাচের দ্বিতীয় গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি ফরাসিদের। উসমান দেম্বেলেকে তুলে নিয়ে ব্র্যাডলি বারকোলাকে দেশম মাঠে নামান ম্যাচের ৮০ মিনিটে। নেমেই মিনিট দুয়েকের ভেতর গোলের দেখা পেয়ে যান বারকোলা। র‍্যাবিওর লম্বা পাস পেয়ে অনেকটা দৌড়ে সেনেগালের গোলরক্ষক মেন্দির মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন পিএসজি'র এই তরুণ ফরোয়ার্ড।

নির্ধারি ৯০ মিনিট শেষে যখন ইনজুরি সময়ের খেলা চলছিল, তখন দারুণ শটে গোল করে ব্যবধান কমান সেনেগালের ইব্রাহিম এমবায়ে। তবে সেটা মাত্র ১ মিনিটের জন্য! ডি বক্সের খানিকটা বাইরে থেকে দূরপাল্লার শটে এমবাপ্পের অসাধারণ গোল ফের ফ্রান্সের ব্যবধান বাড়িয়ে দেয়। ৩-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স, যে গোলটা ছিল এই বিশ্বকাপের ৫০ তম গোল এবং নিঃসন্দেহে অন্যতম সেরা গোলগুলোর একটা।

২০২৬ ফিফা বিশ্বকাপফ্রান্সকিলিয়ান এমবাপ্পেগোল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির