Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

যাদের বাদ দিতেন স্কালোনি তারাই এখন দলের শক্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৮:৪৬
যাদের বাদ দিতেন স্কালোনি তারাই এখন দলের শক্তি

সংগৃহীত ছবি

সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন বিশ্বকাপ শুরুর আগে একাধিক খেলোয়াড়কে দলে না রাখার কথা ভেবেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাদের ওপর আস্থা রাখার সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে বলে মনে করছেন আর্জেন্টাইন কোচ।

সংবাদ সম্মেলনে স্কালোনি কঠিন সময় পার করে লড়াই করার কথা তুলে ধরেন, ‘দেড় মাস আগে পরিস্থিতি মোটেও ভালো ছিল না। আর আজ আমরা সেমিফাইনালে। এর পুরো কৃতিত্ব খেলোয়াড়দের। ওদের ওপর বিশ্বাস না থাকলে আমি অন্য সিদ্ধান্ত নিতাম। কয়েকজনকে বদলে দেওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু আজ ওরাই আমাকে সঠিক প্রমাণ করেছে। ফুটবল সবসময় দুই আর দুইয়ে চার হয় না। আমি খুবই খুশি ও সন্তুষ্ট।’

যদিও কাদের বদলানোর কথা ভেবেছিলেন, সে বিষয়ে বিস্তারিত বলেননি স্কালোনি। তবে বিশ্বকাপ শুরুর আগে চোট ও ফিটনেস সমস্যায় ভুগছিলেন আর্জেন্টিনার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার।

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে খেলার সময় পাওয়া ছোট একটি চোট থেকে দ্রুত সেরে ওঠেন। লেয়ান্দ্রো পারেদেসও বোকা জুনিয়র্সে পেশির চোট কাটিয়ে শেষ মুহূর্তে পুরোপুরি ফিট হন। অন্যদিকে ডান হাতের অনামিকা আঙুলে চিড় থাকায় গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসকে নিয়েও ছিল উদ্বেগ।

এ ছাড়া বাঁ গোড়ালির সমস্যায় ভুগছিলেন হুলিয়ান আলভারেস, নিকোলাস গনসালেসের ছিল পেশির চোট। ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো হাঁটুর লিগামেন্টের চোট কাটিয়ে বিশ্বকাপে এলেও পুরো টুর্নামেন্টজুড়েই সেই সমস্যা তাকে ভুগিয়েছে। অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তাকে বদলি করে তুলে নিতে হয়।

বিকল্প খেলোয়াড়দের মধ্যেও অনিশ্চয়তা ছিল। নিকো পাসের বাঁ হাঁটুতে গুরুতর আঘাত ছিল। আর ডান প্রান্তের দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও গনসালো মন্তিয়েলের ফিটনেস নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তা ছিল কোচিং স্টাফের।

সেমিফাইনাল নিশ্চিত করার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আগামী বৃহস্পতিবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠাই এখন স্কালোনির শিষ্যদের লক্ষ্য।

লিওনেল মেসিলিওনেল স্কালোনিআর্জেন্টিনা২০২৬ ফিফা বিশ্বকাপএমি মার্তিনেসহুলিয়ান আলভারেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise