Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিদায়ের মহামঞ্চে দুই মহারাজ

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৩৯
বিদায়ের মহামঞ্চে দুই মহারাজ

দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত দুটি নাম লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। পরিসংখ্যান, শিরোপা, ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় সাফল্য— প্রতিটি মাপকাঠিতেই নিজেদের সীমা ছাড়িয়ে গেছেন তারা। আবার দীর্ঘ ক্যারিয়ার জুড়ে দুজন থেকেছেন কে সেরা— সেই তুলনার বিচারে। বিশ্ব এমন এক অসাধারণ প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হয়েছে, যা আধুনিক ফুটবলের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।

তাদের প্রতিটি গোল, প্রতিটি শিরোপা, প্রতিটি ম্যাচ, খেলার ধরন, এমনকি একেকটি মুভ নিয়েও হয়েছে তুলনা। কোটি কোটি সমর্থক বিভক্ত হয়েছেন দুই ভাগে। কেউ মেসিকে সর্বকালের সেরা মনে করেছেন, কেউ রোনালদোকেই ফুটবলের চূড়ান্ত মানদণ্ড হিসেবে দেখেছেন।

বাস্তবতা হচ্ছে, সেই দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার শেষ অধ্যায় হয়তো আর খুব দূরে নয়। অনেকেই এবারের বিশ্বকাপকে দুই মহাতারকার শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন। সেই সম্ভাবনাই ফুটবলপ্রেমীদের মনে তৈরি করেছে এক আবেগময় অনুভূতি।

 

মেসি; স্বপ্ন, ব্যর্থতা আর প্রত্যাবর্তনের গল্প

বিশ্বকাপে মেসির যাত্রা ছিল দীর্ঘ সংগ্রামের। ২০০৬ সালে জার্মানিতে অভিষেক। সার্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল ও অ্যাসিস্ট করে দিয়েছিলেন আগমনী বার্তা। তবে এর পরের পথ সহজ ছিল না। ২০০৬, ২০১০ এবং বিশেষ করে ২০১৪— বারবার বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ হতে হয়েছে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার এখনো অনেক আর্জেন্টাইন সমর্থকের জন্য এক বেদনাদায়ক স্মৃতি। সেই ম্যাচের পর বিশ্বকাপ ট্রফির পাশ দিয়ে নীরবে হেঁটে যাওয়া মেসির ছবি ফুটবল ইতিহাসের বেদনার অন্যতম প্রতীক হয়ে আছে। গোল্ডেন বল জিতেও তার চোখে ছিল অপূর্ণতার বেদনা। এতটাই হতাশ হয়েছিলেন, জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দিয়ে ফেলেন। ক্লাব ফুটবলের সব জেতা হয়ে গেছে। বাকি ছিল শুধু বিশ্বকাপ। তিনবারের চেষ্টায় সেটিও যখন হয়নি, তখন ফুটবলার হিসেবে নিজেকে অসফল ভাবতে শুরু করেছিলেন। পরে অবশ্য অভিমান ভেঙে ফেরেন জাতীয় দলের জার্সিতে। তবে পরেরবারও চেষ্টাটি ব্যর্থ হয় ২০১৮ সালে রাশিয়ায়।

শেষ পর্যন্ত ভাগ্য বদলায় ২০২২-এ এসে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছিল হতাশাজনক, সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত পরাজয়ে। তাতে অনেকেই শঙ্কায় পড়ে যান। তবে সেখান থেকেই নেতৃত্বের সর্বোচ্চ উদাহরণ তৈরি করেন মেসি। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সে তিনি দলকে ফাইনালে নিয়ে যান। ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে ২ গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ট্রফি হাতে তোলার সেই মুহূর্ত শুধু মেসির নয়, ফুটবল ইতিহাসেরও এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।


বাস্তবতা হচ্ছে, সেই দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার শেষ অধ্যায় হয়তো আর খুব দূরে নয়। অনেকেই এবারের বিশ্বকাপকে দুই মহাতারকার শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন। সেই সম্ভাবনাই ফুটবলপ্রেমীদের মনে তৈরি করেছে এক আবেগময় অনুভূতি


রোনালদো; অপূর্ণতা আর আক্ষেপের প্রতিচ্ছবি

ক্রিস্তিয়ানো রোনালদোর বিশ্বকাপ গল্পটা মেসির পথে হাঁটেনি। মেসি মতোই ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেক। শুরুর আসরেই পর্তুগালকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, ভবিষ্যতে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠবেন তিনি।

তবে বাস্তবতা অত সরল ছিল না। ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্য অর্জন করলেও বিশ্বকাপের মঞ্চে রোনালদো কখনো কাঙ্ক্ষিত সাফল্য পাননি। ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে পর্তুগাল প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। ২০২২ সালে কাতারে পা রেখেছিলেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মঞ্চে। বিশ্বকাপ শুরুর আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিরোধ, দল থেকে ছিটকে পড়া এবং নানা বিতর্ক তাকে ঘিরে ধরে। যদিও ঘানার বিপক্ষে গোল করে তিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন। তবুও টুর্নামেন্টের শেষভাগে তাকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। মাঠ ছাড়ার সময় অশ্রুসিক্ত রোনালদোর ছবি যেন এক অপূর্ণ স্বপ্নের প্রতীক হয়ে রয়ে যায়।

 

রেকর্ডের সীমানা ছাড়িয়ে

ফুটবল ইতিহাসে বহু কিংবদন্তি এসেছেন। কিন্তু মেসি ও রোনালদোর মতো দীর্ঘ সময় ধরে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছেন খুব কমজন। মেসির আটটি ব্যালন ডি’অর এবং রোনালদোর পাঁচটি ব্যালন ডি’অরই তার প্রমাণ। দুজনই ৮০০-এর বেশি গোল করেছেন, জিতেছেন অসংখ্য ঘরোয়া ও আন্তর্জাতিক শিরোপা।

বিশ্বকাপেও রয়েছে তাদের অনন্য কীর্তি। মেসি সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডের মালিক। অন্যদিকে রোনালদো প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার ইতিহাস গড়েছেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, দুজনই ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন, যা তাদের সুশৃঙ্খল জীবনযাপন, দীর্ঘস্থায়ী ফিটনেস, ধারাবাহিকতা এবং প্রতিযোগিতামূলক মানসিকতারই প্রতিফলন।

 

এবারই বাজবে শেষের বাঁশি?

ফুটবল ইতিহাসের অন্যতম বড় প্রশ্ন এখন— ২০২৬ বিশ্বকাপ কি মেসি ও রোনালদোর শেষ বিশ্বকাপ? মেসির বয়স ৩৯ এবং রোনালদোর ৪১। যদিও দুজনই এখনো শীর্ষ পর্যায়ে ফুটবল খেলছেন; তবুও বাস্তবতা হলো, সময়ের সঙ্গে লড়াইয়ে কেউই জিততে পারেননি। তাই অনেকেই এ বিশ্বকাপকে দুজনেরই শেষ দেখে ফেলছেন। যদি সত্যিই সেটি হয়, ২০২৬ বিশ্বকাপ শুধু আরেকটি ফুটবল টুর্নামেন্ট হবে না। সেটি হবে আধুনিক ফুটবলের দুই কিংবদন্তির বিদায়ী মঞ্চ।

ফুটবলপ্রেমীদের কাছে মেসি ও রোনালদো নিছক দুজন ফুটবলার নন। কালজয়ী দুই স্রষ্টার নাম। তাদের প্রতিদ্বন্দ্বিতা কোটি মানুষের আবেগকে স্পর্শ করেছে, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং ফুটবলকে বৈশ্বিক বিনোদনের নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

আগামী দিনে কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল কিংবা আরও অনেক তরুণ তারকা বিশ্ব ফুটবলের নেতৃত্ব দেবেন। তবে মেসি-রোনালদোর মতো দীর্ঘ, তীব্র এবং সমানতালে চলা দ্বৈরথ আর দেখা যাবে কি না, সে প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।

প্রশ্ন জাগে, তারা যখন সত্যিই ফুটবল ছেড়ে দেবেন, তখন কি মানুষ এভাবে রাতের পর রাত মোহগ্রস্ত হয়ে ফুটবল গিলবে? একটা বিশাল শূন্যতা যে ধেয়ে আসছে, তা তো দুই মহাতারকা সতীর্থ আনহেল দি মারিয়ার কথাতেই স্পষ্ট— ‘লিও (মেসি) বা ক্রিস্তিয়ানোর (রোনালদো) আগের সময়টা আর নেই, ওটা ফুরিয়ে এসেছে। আমার মনে হয় না ফুটবল ইতিহাসে আর কখনো এমন অসাধারণ কোনো দ্বৈরথ দেখা যাবে।’

দি মারিয়া খেলা ছেড়ে এবার বিশ্বকাপ দেখার প্রস্তুতি নিচ্ছেন। তার আর্জেন্টাইন সতীর্থ মেসি ঝাঁপাবেন দেশকে চতুর্থ শিরোপা এনে দিতে। আর মারিয়ার রিয়াল মাদ্রিদ সতীর্থ রোনালদোর চোখ পর্তুগালের হয়ে প্রথম বিশ্বকাপ জেতায়।

শেষবারের মতো তাদের ওপর বিশ্বাস রেখে আসুন চোখ রাখি দুই মহাতারকার বিদায়ী বিশ্বকাপ। মহারাজাদের বিদায়ের মহামঞ্চ কিন্তু প্রস্তুত।

 

বিদায়ের মহামঞ্চমহারাজমেসিক্রিস্তিয়ানো রোনালদো২০২৬ বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

    সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১২ আগস্ট ২০২৬, ২০:২৯

    রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গ্যাস না পেয়ে বিপাকে চালকরা

    রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গ্যাস না পেয়ে বিপাকে চালকরা

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৪০

    আপসহীন এক অলৌকিক ইস্টিমার

    আপসহীন এক অলৌকিক ইস্টিমার

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৩২

    বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের সুপারিশ যুক্তরাষ্ট্রের

    বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের সুপারিশ যুক্তরাষ্ট্রের

    ১২ আগস্ট ২০২৬, ১৮:৫২

    ধর্ষণচেষ্টার মামলা তুলে নিতে বোমা মারার হুমকির অভিযোগ ‘ছাত্রদল’ নেতার বিরুদ্ধে

    ধর্ষণচেষ্টার মামলা তুলে নিতে বোমা মারার হুমকির অভিযোগ ‘ছাত্রদল’ নেতার বিরুদ্ধে

    ১২ আগস্ট ২০২৬, ১৬:৫৩

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    ১২ আগস্ট ২০২৬, ২০:০১

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    দর বৃদ্ধিতে বন্ধ ও লোকসানি কোম্পানির রাজত্ব

    দর বৃদ্ধিতে বন্ধ ও লোকসানি কোম্পানির রাজত্ব

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৪৫

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৪৬

    চাকরি হারালেন বিপ্লব-রুহানী-সুদীপসহ পুলিশের ৬ কর্মকর্তা

    চাকরি হারালেন বিপ্লব-রুহানী-সুদীপসহ পুলিশের ৬ কর্মকর্তা

    ১২ আগস্ট ২০২৬, ১৬:২৮

    advertiseadvertise