Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৫:০২
নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা?

ছবি- এআই

বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যদি বলা হয়, কিছুদিনের মধ্যেই সেখান থেকে তাদের ‘অপহরণ’ করা হবে, সেটা আবার হবে এলিয়েনদের মাধ্যমে, ব্যাপারটা কেমন হবে? অদ্ভুত এমন দাবি করেছেন ব্রাজিলিয়ান এক জ্যোতিষী! এলিসাঞ্জেলা দে সুজা নামের এক নারীর দাবি, এই মাসের শেষভাগেই এলিয়েনরা ধরে নিয়ে যাবে নেইমারদের।

যুক্তরাষ্ট্রে এলিয়েনদের আনাগোনা নিয়ে বহুকাল ধরেই আছে নানা রহস্যময় গল্প। অনেকে বহুবার দাবি করেছেন, এলিয়েন নেমে এসেছে যুক্তরাষ্ট্রের মাটিতে।

এবার বিশ্বকাপ চলার সময় সেই এলিয়েন নিয়েই অদ্ভুত দাবি করে বসলেন ব্রাজিলের দে সুজা। এই আধ্যাত্মিক গুরু সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভো বাহিয়ানা' নামে পরিচিত। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি। সম্প্রতি একটি ভিডিওতে কান্নাভেজা কণ্ঠে তিনি নিজের স্বপ্নের কথা শেয়ার করেন।

দে সুজার দাবি, বিশ্বকাপে একটি ম্যাচ চলাকালীন মায়ামির স্টেডিয়ামে প্রায় শতাধিক এলিয়েনসহ একটি বিশাল ইউএফও নেমে আসবে। এতে সেখানে ব্যাপক চিৎকার, কান্না ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে!

কবে নেইমারদের অপহরণ করা হবে, সেই দিনক্ষণও বলে দিয়েছেন দে সুজা। এই মাসের ২৪ কিংবা ২৬ তারিখেই দেখা যাবে পারে এলিয়েনদের হামলা।

নিজের এক স্বপ্নের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে দে সুজা জানিয়েছেন, ‘বন্ধুরা, আমি দেখেছি এলিয়ানরা মায়মির মাঠ আক্রমণ করেছে। অনেক চিৎকার, অনেক কান্না, কষ্ট দেখেছি। ২০২৬ সালের ২৪ জুন মায়ামির স্টেডিয়ামে যাবেন না। ওই জায়গা থেকে দূরে থাকুন।’ 

ধারণা করা হচ্ছে, আগামী ২৪ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচের কথাই ইঙ্গিত করেছেন এই জ্যোতিষী। কারণ ওই ম্যাচে বিপুল দর্শকসমাগমের সম্ভাবনা রয়েছে।

দুই বছর আগের ২০২৪ সালের মায়ামি শপিং মলের সেই ‘এলিয়েন’ বিতর্কের ঘটনা আবারও আলোচনায় এসেছে দে সুজার এমন কাণ্ডের পর। একটি শপিং মলে কিশোরদের বাজি ফাটানো এবং পুলিশের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে এলিয়েন দেখার গুজব ছড়িয়ে পড়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬নেইমারব্রাজিলএলিয়েন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর