Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

কী আছে ফিফার 'রিপ দ্যা স্ক্রিপ্ট' বিজ্ঞাপনে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৯:৩৭
কী আছে ফিফার 'রিপ দ্যা স্ক্রিপ্ট' বিজ্ঞাপনে?

সংগৃহীত ছবি

হলিউডের বিশাল স্টুডিওর কোনো এক সেট। সেখানে ফুটবল বিশ্বকাপ নিয়ে শুটিং চলছে। নিকো উইলিয়ামস ও কিলিয়ান এমবাপ্পে প্রথম শটের মূল চরিত্র। স্ক্রিপ্ট মতো এমবাপ্পে স্পেনের বিপক্ষে হেডে গোল করবেন। চোখ কপালে তুলে সাসপেন্সে ভরা গোল করার আগ মুহূর্তের সেই দৃশ্য আপনি দেখছেন।

দেখলেন এমবাপ্পে হেডে নয়, গোল করলেন বাইসাইকেল কিকে। অসম্ভব সুন্দর গোল। এরপর যথারীতি ফরাসী তারকার সিগনেচার সেলিব্রেশন। ব্যাকগ্রাউন্ডে মিউজিক হবে, দর্শকদের উল্লাসধ্বনি থাকবে, এমবাপ্পেকে লো অ্যাঙ্গেল শটে বিশাল কিছু বানিয়ে দেখানো হবে, কিন্তু না। এবার ভ্রু কুঁচকে যাওয়ার পালা।

বিশ্বকাপ শুরু হতে আর কিছুদিন বাকি। কিন্তু ফুটবল দুনিয়ার শুক্রবার থেকে বড় আলোচনা এখন মাঠে নয়, বরং একটা বিজ্ঞাপন নিয়ে! একদিনেই টুইটারে এই বিজ্ঞাপনের ভিউ ১ কোটি ৬০ লাখ। ইউটিউবে ১ কোটি ১৪ লাখ। 

'রিপ দ্যা স্ক্রিপ্ট' বিজ্ঞাপনের লিংক-  https://www.youtube.com/watch?v=fsaPiwtgjbM

নাইকির নতুন সিনেমাটিক ক্যাম্পেইন 'রিপ দ্যা স্ক্রিপ্ট' প্রকাশের পর মাত্র একদিনেই সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ভিউ পেয়েছে। অনেকেই এটাকে বলছেন—'ফুটবল বিজ্ঞাপনের অ্যাভেঞ্জার্স এন্ডগেম'!

প্রথম দৃশ্যে ফেরা যাক। এমবাপ্পের গোলের পর প্রশংসা পাওয়ার কথা। কিন্তু পরিচালক রেগে আগুন। কেন গোলটি হেড না দিয়ে বাইসাইকেল কিকে দেওয়া হলো? পরিচালকের রাগ দেখে ফুটবলাররা সিদ্ধান্ত নেন—নাহ, আমরা স্ক্রিপ্ট মানব না!

কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র, ক্রিস্তিয়ানো রোনালদো—একের পর এক তারকা ক্যামেরার সামনে নয়, বরং স্ক্রিপ্টের বিপরীতে গিয়ে নিজেদের মতো মজা শুরু করে। তাদের সঙ্গে হাজির হন রোনালদিনহো, জ্লাতান ইব্রাহিমোভিচ, এরিক ক্যান্টোনা, দিদিয়ের দ্রগবার মতো কিংবদন্তিরা। আর ফুটবলের বাইরের জগৎ থেকে দেখা যায় লেব্রন জেমস, কিম কার্দাশিয়ান, ট্রাভিস স্কট, লিসা, এমনকি টেড লাসোকেও!

পুরো বিজ্ঞাপনের মূল বার্তা হলো- কেউ নির্দেশ মানার জন্য স্বপ্ন দেখে না। ফুটবলের সবচেয়ে জাদুকরী মুহূর্তগুলো আসে তখনই, যখন খেলোয়াড়রা নিজেদের প্রবৃত্তি, সৃজনশীলতা আর সাহসকে অনুসরণ করে।

এ কারণেই বিজ্ঞাপনের নাম—'রিপ দ্যা স্ক্রিপ্ট'। মানে লিখে দেওয়া নির্দেশটা ছিঁড়ে ফেলো। নিজের গল্প নিজেই লেখো। আর এখানেই নাইকির চালাকি।

২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর না হয়েও তারা আবারও বিশ্বকাপের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিজ্ঞাপনটি শুধু একটি ভিডিও নয়; বরং পুরো বিশ্বকাপজুড়ে চলবে এমন একটি বিশাল মার্কেটিং ইউনিভার্সের দরজা খুলে দিয়েছে।

মজার বিষয় হলো, বিজ্ঞাপনটিতে এত বেশি তারকা, এত টুইস্ট ও চমক আছে যে অনেক দর্শক একবার দেখে সন্তুষ্ট হতে পারেননি। বারবার দেখে নতুন নতুন চরিত্র খুঁজে বের করছেন।

তাই বলা যায়, নাইকি শুধু একটা বিজ্ঞাপন বানায়নি। তারা বিশ্বকাপের আগে ফুটবল ভক্তদের জন্য ছয় মিনিটের এক বিশাল সিনেমা বানিয়েছে।

আর সেই সিনেমার বার্তা একটাই— ফুটবলের সৌন্দর্য স্ক্রিপ্টে নয়, অপ্রত্যাশিত মুহূর্তে।

কারণ ইতিহাস নির্দেশনা মেনে লেখা হয় না। ইতিহাস লেখা হয়—স্ক্রিপ্ট ছিঁড়ে ফেলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ক্রিস্তিয়ানো রোনালদোপর্তুগালকিলিয়ান এমবাপ্পে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    advertiseadvertise